
নির্দিষ্ট সময়ে ধোনির অবসর
গত ১৫ অগাস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানান কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ঠিক ৭.২৯-এ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে অবসর ঘোষণা করেন ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক। কেন ওই সময়কেই বেছে নিলেন ক্যাপ্টেন কুল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

গ্রান্ট এলিয়টের টুইট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। দুর্দান্ত লড়াইয়ের পর মহেন্দ্র সিং ধোনি রান আউট হয়ে যাওয়ায় তিরে এসে তরী ডুবেছিল বিরাট কোহলিদের। এরপর কেন উইলিয়ামসন শিবিরকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্রান্ট এলিয়ট। প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের ওই টুইট ৭.২৯-এ পোস্ট হয়েছিল। ভারতকে ওই বিশ্বকাপের সেমিফাইনাল জেতাতে না পারা এমএস ধোনিও মনের দুঃখে ওই সময়কেই অবসরের জন্য বেছে নিয়েছেন বলে মনে করেন অনেকে। উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচের পর ভারতীয় দলের জার্সিতে আর মাঠে নামতে দেখা যায়নি এমএস-কে।

অ্যাঞ্জেল নম্বর ১৯২৯
এমএস ধোনির অবসর নিয়ে আরও যে বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তার মধ্যে অন্যতম অ্যাঞ্জেল নম্বর ১৯২৯। কোনও ব্যক্তি তার জীবনের একটা বড় অধ্যায় ইতিবাচক ভাবনা, সাফল্য এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে সম্পন্ন করলে তাঁর ক্ষেত্রে এই ভাবনা বা থিওরি প্রযোজ্য হয়।

গুহার মতিতে সূর্যাস্ত
ক্রিকেট প্রেমীদের একটা অংশের বক্তব্য গত ১৫ অগাস্ট দেশের পশ্চিমতম এলাকা তথা গুজরাতের গুহার মতিতে সন্ধ্যে ৭.২৯-এ সূর্যাস্ত হয়েছিল। তাই ওই সময়কেই এমএস ধোনি অবসরের জন্য বেছে নিয়েছেন বলে মনে করেন অনেকে।


Click it and Unblock the Notifications



















