
ধোনি বনাম চাওলা-জাদেজা
করোনা ভাইরাসের আতঙ্ক সরিয়ে দুবাইতে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। শুরু হয়েছে নেট সেশন। প্রথম দিনই ব্যাট হাতে নেটে নেমে পড়লেন অধিনায়কর মহেন্দ্র সিং ধোনিকে। স্পিনার পীয়ূষ চাওলা ও রবীন্দ্র জাদেজার বল ধরেই খেললেন থালা।
ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
নেটে এমএস ধোনির ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটে মাহিকে ব্যাট করতে দেখে উচ্ছ্বসিত হয়েছেন সিএসকে ফ্যানরা।

১৪ দিন পর অনুশীলন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য। তার মধ্যে ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার ও তরুণ ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড়ও অন্তর্ভূক্ত রয়েছেন। তাই দুবাইতে পৌঁছনোর ১৪ দিন পর তাঁরা দলের সঙ্গে অনুশীলনে নামতে পারলেন না। সিএসকে-র বাকি ক্রিকেটাররা শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়েছেন।

দলে নেই রায়না-ভাজ্জি
ব্যক্তিগত কারণ দর্শীয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুরেশ রায়না ও হরভজন সিং। টুর্নামেন্ট শুরুর মুখে তা যে সিএসকে-র কাছে বিরাট বড় ধাক্কা, তা বলাই যায়। যদিও দলে দুই ক্রিকেটারের পরিবর্ত মজুত রয়েছে বলে সমর্থকদের আশ্বস্ত করেছে এন শ্রীনিবাসন শিবির।


Click it and Unblock the Notifications


















