কিংবদন্তি সচিনের অবসরের ৬ বছর! লিটল মাস্টারকে নিয়ে স্মৃতিচারণা

ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক অবসরের ছয় বছর। আজ থেকে ঠিক ছয় বছর আগে দেশের জার্সিতে ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন লিটল মাস্টার।

ঘরের মাঠ মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৩সালে শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল ১৬ নভেম্বর। মাঠে সতীর্থ ক্রিকেটাররা গার্ড অফ অনার দিয়ে সচিনকে বিদায় জানিয়েছিলেন।

২৪ বছরের ক্রিকেট জার্নি

নভেম্বর মাসটা সচিনের জন্য খুবই স্পেশাল।১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই নভেম্বরেই ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক। ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। এরপর দেশের হয়ে ২৪ বছরের ক্রিকেট জার্নি। যার শেষটা হয়েছিল ২০১৩ সালের ১৬ নভেম্বর। কেরিয়ারের ২০০ তম টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন সচিন।

দেশের জার্সিতে রান

দেশের জার্সিতে রান

দেশের হয়ে ২০০টি টেস্ট খেলে ১৫৯২১ রান রয়েছে সচিনের। টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৫১টি। হাফ সেঞ্চুরির সংখ্যা ৬৮টি। অন্যদিকে ৪৬৩টি ওডিআই খেলে মোট রান ১৮৪২৬। সেঞ্চুরির সংখ্য়া ৪৯টি, সেই সঙ্গে ৯৬টি অর্ধশতরান ও ১টি দুশো রানের ইনিংস রয়েছে।

সবচেয়ে বড় সাফল্য

সবচেয়ে বড় সাফল্য

দেশের জার্সিতে ক্রিকেট বিশ্বকাপ জয় সচিনের কেরিয়ারের সেরা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি করেন সচিন। ২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপ জেতে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিতেছিল ইন্ডিয়া। স্বপ্ন সত্যি করেছিলেন ক্রিকেটঈশ্বর সচিন।

সচিনের ফেয়ারওয়েল

সচিনের ফেয়ারওয়েল

কিংবদন্তি সচিন ফেয়ারওয়েল স্পিচে ভেঙে পড়েছিলেন। ক্রিকেট পিচকে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে মাঠকে বিদায় জানান। তার আগে ফেয়ারওয়েল স্পিচে পরিবারকে পাশা থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন। গুরু রমাকান্ত আচরেকর, মা রজনী তেন্ডুরকর-স্ত্রী অঞ্জলিকে সারা জীবন পাশে থাকার জন্য় কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সচিন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 16, 2019, 11:50 [IST]
Other articles published on Nov 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+