কেরিয়ারে এই প্রথম বার সেনার পোশাকে স্বাধীনতা দিবস উদযাপন করলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মাহি এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর ব্যাটেলিয়নে রয়েছেন। ক্রিকেট থেকে দু'মাসের বিশ্রাম নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। সতীর্থ জওয়ানদের সঙ্গে এবার ৭৩ তম স্বাধীনতা দিবস পালন করলেন মাহি। জওয়ানদের সঙ্গে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল কর্নেল ধোনিকে।
স্বাধীনতা দিবসের আগের দিন লাদাখের সেনা হাসপাতাল ঘুরে দেখেন ধোনি। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা দিবসের দিন সিয়াচেনে ভারতীয় সেনার বেসক্যাম্পে যাবেন তিনি।
#MSDhoni celebrating in independence day in army uniform @msdhoni pic.twitter.com/V0OhaUFfmC
— simbu Rakesh (@STRRakesh1) August 15, 2019
সেনাবাহিনীর এক শীর্ষস্থানীয় অফিসার বলেছেন,'ভারতীয় সেনার অন্যতম বড় মুখ এখন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় আর্মির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা চলে তাঁকে।ধোনিকে দেখে ভারতের তরুণ প্রজন্ম সেনাবাহিনীতে আসার উৎসাহ পাবে। '
Lieutenant Colonel with spending quality time with soldiers at army hospital 🇮🇳:heart:#MSDhoni #Dhoni #ParaMSD pic.twitter.com/0DYeHktHxw
— Dhoni Raina Team (@dhoniraina_team) August 14, 2019
প্রসঙ্গত ১৫ অগাস্ট পর্যন্ত দেশের সেনাবাহিনীতে থাকবেন ধোনি।
Unseen Pictures of MS Dhoni from Kashmir 🇮🇳:heart_eyes::heart:#MSDhoni #Dhoni #ParaMSD pic.twitter.com/tLHa5zLTZR
— Dhoni Raina Team (@dhoniraina_team) August 14, 2019