বিরাটের পরিবর্তে টিম ইন্ডিয়ার অধিনায়ক হতেই পারেন রোহিত, মত দেশের প্রাক্তন ওপেনারের

ভারতীয় ক্রিকেট দলে কোনও পরিবর্তন প্রয়োজন হলে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মা অধিনায়ক হওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করেন দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। হিটম্যানের নেতৃ্ত্ব দানের ক্ষমতা অসাধারণ বলে দাবি প্রাক্তন ক্রিকেটারের। আইপিএলে নেতা রোহিতের ক্ষমতা প্রমাণ হয়েছে বলে বিশ্বাস করেন আকাশ।

সহজাত রোহিত

সহজাত রোহিত

দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার কথায়, রোহিত শর্মার মধ্যে নেতৃত্ব দানের সহজাত প্রতিভা রয়েছে। দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে হয় কীভাবে, তা হিটম্যান ভালোভাবেই জানেন বলে দাবি চোপড়ার। ভারতের প্রাক্তন ওপেনারের কথায়, এমনিই চারটি আইপিএল ট্রফি জেতেননি অধিনায়ক রোহিত শর্মা।

অধিনায়ক রোহিতের রেকর্ড

অধিনায়ক রোহিতের রেকর্ড

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড দুর্দান্ত। চার বার খেতাব জেতার পাশাপাশি টুর্নামেন্টে জয়ের হারে মহেন্দ্র সিং ধোনিকে টেক্কা দিয়েছেন হিটম্যান। অন্যদিকে রোহিতের নেতৃ্ত্বেই ২০১৮-এর এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া।

অধিনায়ক বিরাটের রেকর্ড

অধিনায়ক বিরাটের রেকর্ড

২০১৪ সাল থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসা বিরাট কোহলির টেস্ট রেকর্ড অনবদ্য। তবে ওয়ান ডে ফর্ম্যাটে তিনি কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। কারণ অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত দেশকে কোনও বড় ট্রফি দিতে পারেননি বিরাট। তাই এবার জাতীয় দলের অধিনায়কত্বে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করে ক্রিকেট মহলের একটা অংশ।

কী বললেন আকাশ

কী বললেন আকাশ

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের নেতৃ্ত্বে বদল প্রয়োজন বলে মনে করেন না দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তবে পরিবর্তন প্রয়োজন হলে বিরাট কোহলির ব্যাটন ধরার জন্য রোহিত শর্মা তৈরি রয়েছেন বলে দাবি চোপড়ার।

রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বললেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 30, 2020, 17:31 [IST]
Other articles published on Jun 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+