বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ভারতের হার ইচ্ছাকৃত, প্রাক্তন পাক অল-রাউন্ডারের হাস্যকর অভিযোগ

সেই ট্রাডিশন সমানে চলছে। নিজেদের ব্যর্থতার দায় আরও একবার ভারতের ঘাড়ে চাপিয়ে দিল পাকিস্তান। প্রতিবেশী দেশের প্রাক্তন অল-রাউন্ডার আব্দুল রাজ্জাকের দাবি, পাকিস্তানকে আটকানোর জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ওই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যায় ভারতীয় ক্রিকেট দল।

আগে ব্যাট করেছিল ইংল্যান্ড

আগে ব্যাট করেছিল ইংল্যান্ড

এজবাস্টনে হওয়া বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলেছিল টিম মর্গ্যান। ১০৯ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো। ৫৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। ভারতের হয়ে সর্বাধিক ৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি।

ভারতের জবাব

ভারতের জবাব

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার কেএল রাহুল শূণ্য রানে আউট হয়ে গিয়েছিলেন। ১০৯ বলে ১০২ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ৭৬ বলে ৬৬ রান করেছিলেন বিরাট কোহলি। ম্যাচ জেতার মতো পরিস্থিতি থাকলেও শেষ ১০ ওভারে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের মন্থর ব্যাটিংয়ের সৌজন্যে ৩১ রানে হার হজম করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

কী বলেছিলন স্টোকস

কী বলেছিলন স্টোকস

ওই ম্যাচ ভারত জিতলেও জিততে পারতো বলে দাবি করেছিলেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। কিংবদন্তি এমএস ধোনি এবং কেদার যাদবের মন্থর ব্যাটিংয়ের জন্য সেদিন টিম ইন্ডিয়া ম্যাচ হেরেছিল বলেও দাবি করেছিলেন ওই বিশ্বকাপের সেরা ক্রিকেটার। যদিও নিজের বিবৃতি থেকে পরে সরেও এসেছে ইংল্যান্ডের অল-রাউন্ডার।

কী বললেন রাজ্জাক

কী বললেন রাজ্জাক

বেন স্টোকসের কথার সূত্র ধরে পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার আব্দুল রাজ্জাক দাবি করেছেন, ভারত নাকি ইচ্ছাকৃতভাবে ওই ম্যাচ হেরেছিল। পাকিস্তানকে আটকাতেই টিম ইন্ডিয়া এই কাজ করেছিল বলে দাবি রাজ্জাকের। এই অপরাধের জন্য ভারতকে আইসিসি-র ফাইন করা উচিত বলেও মনে করেন আব্দুল রাজ্জাক।

জন্মদিনে কোয়ারেন্টাইনে ইস্টবেঙ্গল ফুটবলার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 3, 2020, 20:12 [IST]
Other articles published on Jun 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+