চার নম্বরে এই ক্রিকেটার খেললে ভারত বিশ্বকাপ হারাত না, মত সুরেশ রায়নার

Dhoni Retirement? : தொடர் விமர்சனங்கள்.. தோனி கொடுத்த சிக்னல்- வீடியோ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর হঠাৎ করেই বিশ্বকাপ নিয়ে ভারতীয় দলের ভুল ধরিয়ে দিলেন সুরেশ রায়না। গত সপ্তাহে ১৫ অগাস্ট দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলার কিছু মুহূর্ত পরই দেশের হয়ে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সুরেশ রায়না। এরপর আগামী দিনে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন রায়না।

রায়ডুকে নিয়ে বড় মন্তব্য রায়নার

রায়ডুকে নিয়ে বড় মন্তব্য রায়নার

চেন্নাইয়ের সেই দলে তাঁর প্রাক্তন সতীর্থ আম্বাতি রায়ডু। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সুযোগ না পেয়ে গত বছর যিনি দেশের হয়ে খেলা থেকে অবসর নিয়েছেন। সেই রায়ডুকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন রায়না।

বিশ্বকাপে চার নম্বর বাছাই নিয়ে খোঁচা রায়নার

বিশ্বকাপে চার নম্বর বাছাই নিয়ে খোঁচা রায়নার

হর্ষ ভোগলের সঙ্গে এক ক্রিকেটীয় আড্ডায় এক বছর আগে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বর ব্যাটসম্যান বাছাইয়ে ম্যানেজমেন্টের ভুল হয়েছে বলে মতামত রেখেছেন রায়না। সুরেশের কথায় ঐ জায়গায় সেই সময় ডানহাতি ব্যাটসম্যান আম্বাতি রায়ডু সবচেয়ে যোগ্য ক্রিকেটার ছিলেন।

রায়ডুকে নিয়ে যা বললেন রায়না

রায়ডুকে নিয়ে যা বললেন রায়না

রায়না বলেন, 'চার নম্বরে আমি রায়ডুকে দেখার আশা রেখেছিলাম। বিশ্বকাপের আগে এক বছরের মতো সময় চার নম্বরে খেলার জন্য ওর কথা ভাবা হয়েছিল। এরপর হঠাৎ করেই ওকে দল থেকে বাদ পড়তে হয়।' রায়নার মতে রায়ডু চার নম্বরে খেললে ভারতকে বিশ্বকাপ হারতে হত না।

বিশ্বকাপে চার নম্বর নিয়ে ভারতীয় দলের পরীক্ষা-নিরীক্ষা

বিশ্বকাপে চার নম্বর নিয়ে ভারতীয় দলের পরীক্ষা-নিরীক্ষা

প্রসঙ্গত ইংল্যান্ড বিশ্বকাপে শুরুতে চার নম্বরে লোকেশ রাহুলকে ব্যবহার করা হয়। এরপর ওপেনার শিখর ধাওয়ান চোট পেলে রাহুল ওপেনিংয়ে প্রমোট হন, পরিবর্তে চার নম্বরে অলরাউন্ডার হিসেবে বিজয় শংকরকে খেলানো হয়েছিল। শংকরের চোট লাগলে তরুণ ঋষভ পন্থ চার নম্বরে ব্যাটিং করেন। এভাবেই বিশ্বকাপে ভারতীয় দলে চার নম্বর নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে।

কে কোন ক্রীড়া পুরস্কার পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 21, 2020, 19:56 [IST]
Other articles published on Aug 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+