বিশ্বের সর্বাধিক 'সার্চড' ক্রিকেটার কিং কোহলি, ৬ মাসে গুগলে ৯৬ লক্ষ বার ক্লিক

மழையால் தடைபடும் இந்திய அணியின் பயிற்சி

ছয় মাসে সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি বার খোঁজা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নাম। সে নিরেখে বিশ্বের সর্বাধিক 'সার্চড' ক্রিকেটারের তকমা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের মুখ। দৌড়ে রোহিত শর্মা, এমএস ধোনি, সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন

চলতি বছরের জানুয়ারি থেকে জুন

এ ব্যাপারে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে এসইএমরাশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাসের হিসেব প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই সময়ে প্রতি মাসে গুগলে গড়ে ১৬.২ লক্ষ বার খোঁজা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নাম। ছয় মাসের মোট হিসেব করলে ফলাফল ৯৬ লক্ষে পৌঁছে যাচ্ছে।

তালিকায় কে কোথায়

তালিকায় কে কোথায়

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে গুগলে গড়ে ৯.৭ লক্ষ বার খোঁজা হয়েছে হিটম্যানকে। তৃতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির নাম প্রতি মাসে ৯.৪ লক্ষ বার খোঁজা হয়েছে বলে এসইএমরাশের রিপোর্টে বলা হয়েছে।

অনেক পিছনে সচিন-হার্দিক

অনেক পিছনে সচিন-হার্দিক

এই তালিকার অনেকটাই পিছনে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে প্রথম জনের নাম গুগলে গড়ে ৫.৪ লক্ষ এবং দ্বিতীয় জনের নাম গড়ে ৬.৭ লক্ষ বার খোঁজা হয়েছে।

সার্চ ইঞ্জিনে টিম ইন্ডিয়া

সার্চ ইঞ্জিনে টিম ইন্ডিয়া

তালিকার অনেকটাই পিছনে রয়েছে টিম ইন্ডিয়া। এসইএমরাশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে ভারতীয় ক্রিকেট দলের নাম গুগলে গড়ে ২.৪ লক্ষ বার খোঁজা হয়েছে।

আইপিএলের ইতিহাসে মোট কটি শতরান রয়েছে কেকেআরের নামে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 10, 2020, 20:42 [IST]
Other articles published on Aug 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+