'হার্দিক পাণ্ডিয়াকে বিশ্বের সেরা অল-রাউন্ডার বানাতে পারি', বললেন আব্দুল রাজ্জাক

'হার্দিক পাণ্ডিয়ার মধ্যে বিশ্বের সেরা অল-রাউন্ডার হওয়ার সব গুণ রয়েছে।' একথা জানিয়ে তিনি নিজেই পাণ্ডিয়াকে সেরা অল-রাউন্ডার বানাতে পারেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় আব্দুল রাজ্জাক।

নিজের কেরিয়ারের সেরা সময়ে আব্দুল রাজ্জাক ছিলেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে একার দায়িত্বে তিনি পাকিস্তানকে বহু ক্রিকেট ম্যাচ জিতিয়েছেন। সেই তিনিই ভারতের তরুণ অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ।

টুইটারে নিজের ভিডিও পোস্ট করে আব্দুল রাজ্জাক বলেছেন, এখনও পর্যন্ত ইংল্যান্ড বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়ার ব্যাট-বলের পারফরম্যান্স বেশ চমকপ্রদ। তবু হার্দিকের খেলায় কিছু ত্রুটি আছে, তা তাঁর চোখ এড়িয়ে যায়নি বলেই জানিয়েছেন প্রাক্তন পাক অল-রাউন্ডার। তার কথায়, সেরা অল-রাউন্ডার হতে পাণ্ডিয়াকে আরও পরিশ্রম করতে হবে।

সেক্ষেত্রে হার্দিক যদি তাঁর কাছে তালিম নেন তবে তিনি ভারতীয় তরুণকে বিশ্বের সেরা অল-রাউন্ডার বালাতে পারেন বলেই বিশ্বাস করেন আব্দুল রাজ্জাক। বিসিসিআইয়ের কাছে মাত্র দুই সপ্তাহ সময় চেয়েছেন পাকিস্তানি অল-রাউন্ডার। ওই সময়ের মধ্যে তিনি হার্দিক পাণ্ডিয়াকে আরবে নিয়ে গিয়ে প্র্যাকটিস করাতে চান বলে জানিয়েছেন রাজ্জাক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 28, 2019, 18:05 [IST]
Other articles published on Jun 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+