ক্রিকেট মাঠে মহেন্দ্র সিং ধোনির দাপট এবং উজ্জ্বল উপস্থিতি বার বার মোহিত করেছে ক্রিকেটপ্রেমীদের। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ধোনির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বিচক্ষণ বুদ্ধি একাধিক বার প্রশংসিত হয়েছে। কিন্তু এই ধোনিই যদি ক্রিকেটার না হতেন, তাহলে কোন পেশার সঙ্গে যুক্ত থাকতে পারতেন ধোনি?
আকস্মিক ভাবে আপনাকে প্রশ্নটা করলে কয়েক মুহূর্তের জন্য অবাক হবেন বটেই। ভাবতেও হয়তো সময় নেবেন। কিন্তু বলিউড সুন্দরী আলিয়া ভাট কিন্তু জানিয়ে দিলেন ভাল গোয়েন্দা হতে পারে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি আরও জানান ধোনির থেকে ভাল গোয়েন্দা আর কেউ হতেই পারে না।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে একটি অনুষ্ঠানে প্রাক্তন অজি ক্রিকেটার ব্রেট লি এবং ইরফান পাঠানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। নিজের আসন্ন ছবির প্রমোশনে হাজির হয়েছিলেই এই বলিউড সুন্দরী। আর সেই অনুষ্ঠানেই গল্পের ছলে বহু কথা ভাগ করে নিলেন তিনি।
হঠাৎই গল্প করতে করতে ব্রেট লি-কে আলিয়া প্রশ্ন করে বসেন, 'যদি তাোমাকে কারোর উপর গোয়েন্দাগিরি করতে হয়, তাহলে তুমি কাকে বাছবে?'
জবাবে লি বলেন, 'সচিন তেন্ডুকরকেই বাছব। আমি ওর উপরই গোয়েন্দাগিরি করতে চাই। আমি জানতে চাই ও বোলারদের সম্পর্কে কী ভাবে।'
ব্রেট লি-এর উত্তর পাওয়ার পর আলিয়ার প্রশ্নের সামনে পড়তে হয় ইরফান পাঠানকে। তাঁকে আলিয়া জিজ্ঞাসা করেন, 'কোন ভারতীয় ক্রিকেটার ভাল গোয়েন্দা হতে পারেন?'
জবাবে পাঠান বলেন, 'প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রতি সারা ম্যাচে যে ভাবে নজর রাখেন ধোনি, তাতে তিনিই ভাল গোয়েন্দা হতে পারতেন।'
Who would @BrettLee_58 and @IrfanPathan spy on if they had the chance? @aliaa08 gets the answers out! Watch lots more fun #SuperSunday moments on #KentCricketLIVE, only on Star Sports. @DharmaMovies @RaaziHoon @JungleePictures pic.twitter.com/vgxOvnPWSJ
— Star Sports (@StarSportsIndia) May 6, 2018
পাঠানের সুরে সুর মিলিয়ে আলিয়া বলেন, 'একদমই। ধোনির থেকে ভাল গোয়ান্দা আর কেউই হতে পারে না। কারণ চাপের সময় মাথা আরও ঠান্ডা করে ফেলেন তিনি। এবং তাঁর হাভভাবেও কোনও পরিবর্তন লক্ষ্য করা যায় না।'
পাশাপাশি তাঁকে ভারতীয় ক্রিকেটের আনসাং হিরোর কে জানতে চাওয়া হলে আলি বলেন, 'রাহুল দ্রাবিড়।'
.@aliaa08 feels MS Dhoni would make a good spy! Find out why and much more with the Bollywood star, only on #KentCricketLIVE, on Star Sports.@DharmaMovies @RaaziHoon @JungleePictures pic.twitter.com/1Jvklei4q3
— Star Sports (@StarSportsIndia) May 5, 2018