কার্ডিফে মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা, দুই দলের শক্তি ও দুর্বলতা

ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনে ২০১৯ বিশ্বকাপের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। তার আগে দুই দলের মিল, টুর্নামেন্টে ইতিমধ্যেই একটি করে ম্যাচ হেরে বসে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর অমিল, আফগানরা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ে হারলেও, নিউজিল্যান্ডের কাছে কার্যত আত্মসমর্পণ করেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা।

অধিনায়ক নির্বাচন নিয়ে দ্বন্দ্বে জর্জরিত শ্রীলঙ্কান টিমে যে অভিজ্ঞতা ও স্বদিচ্ছার অভাব আছে, তা আরো স্পষ্ট হয় গত ম্যাচে। অন্যদিকে, লড়াকু আফগানিস্তান যে বিশ্বকাপে অঘটন ঘটাতে তৈরি, অজিদের বিরুদ্ধে তাদের মরিয়া চেষ্টাতেই প্রমাণ হয়েছে। এই অবস্থায় আগ্রাসী রশিদ খান, মহম্মদ নবি, গুলবদিন নেইবদের চ্য়ালেঞ্জ কীভাবে সামলান দিমুথ করুণারত্নে, অ্য়াঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গারা, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা :

আফগানিস্তানের শক্তি

আফগানিস্তানের শক্তি

অস্ট্রেলিয়ার সামনে বিশেষ সুবিধা করতে না পারলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানিস্তানের বোলিং বিভাগকে সমীহ-ই করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আফগান বোলিংয়ের মূল স্তম্ভ মিস্ট্রি স্পিনার রশিদ খানের পাশাপাশি আইপিএল থেকে উঠে আসা তরুণ অফ স্পিনার মুজিব-উর-রহমান, ফাস্ট বোলার হামিদ হাসান, মিডিয়াম ফাস্ট দৌলত জারদান ও আফতাব আলমও শ্রীলঙ্কাকে কাঁদাতে পারেন বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানের দুর্বলতা

আফগানিস্তানের দুর্বলতা

আফগানদের ব্যাটিংকে তাদের দুর্বলতা ধরা হলেও অজিদের বিরুদ্ধে নাজিবুল্লাহ জারদান, রহমত শাহ, অধিনায়ক গুলবাদিন নেইবদের লড়াকু ইনিংস দলকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

 শ্রীলঙ্কার শক্তি

শ্রীলঙ্কার শক্তি

অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথেউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, কুশল মেন্ডিসরা শ্রীলঙ্কার প্রধান অস্ত্র এবং শক্তি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা টিমই ব্যর্থতায় সামিল হয়। শুধু অধিনায়ক দিমুথ করুণারত্নের লড়াকু ৫২ রানই ছেঁড়া মাস্তুলের মতো ওড়ে। গত ম্যাচে হওয়া ভুলত্রুটি এই ম্যাচে শুধরে নিতে চায় দ্বীপরাষ্ট্রের দল।

শ্রীলঙ্কার দুর্বলতা

শ্রীলঙ্কার দুর্বলতা

দলগত সংহতির অভাব এবং ব্যাড-প্যাচই শ্রীলঙ্কার অন্যতম দুর্বলতা।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে রশিদ খানদের হারিয়েছিলেন লাসিথ মালিঙ্গারা।

বাধা

বাধা

গত দু-দিনে ধরে কার্ডিফে চলা বৃষ্টি এই ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 4, 2019, 13:17 [IST]
Other articles published on Jun 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+