ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ম্যাচেও হার আফগানিস্তানের, সিরিজ হোয়াইট ওয়াশ করল ক্যারিবিয়ানরা

শেষরক্ষা হল না, ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জোর টক্কর দিলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৭ উইকেট হারিয়ে আফগানরা প্রতিপক্ষকে ২৫০ রানের টার্গেট ছুঁড়ে দেয়। জবাবে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই এই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের শেষ ওডিআই জিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ হোয়াইট ওয়াশ করল তারা। রান তাড়া করতে নেমে ১০৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাই হোপ। ম্যাচের সেরা হয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ম্যাচেও হার আফগানিস্তানের, সিরিজ হোয়াইট ওয়াশ করল ক্যারিবিয়ানরা

আফগানিস্তানের হয়ে এদিন হাজরাতুল্লাহ ঝাঝাই দারুণ খেলেছেন। ৭টি চার ও ২টি ছয়ে ৫৯ বল খেলে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঝাঝাই। বাকিদের মধ্যে মহম্মদ নিব ৫০ ছাড়া আর কেউ তেমন বলার মতো রান পাননি। যেকারণে প্রত্যাশা জাগিয়েও নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে আফগানিস্তানের ইনিংস ২৪৯ রানে শেষ হয়।

এই রান তাড়া করতে নেমে হোপ দারুণ খেলেছেন। তাঁর ১০৯ রানে ৮টি চার ও ৩টি ছয় রয়েছে।বাকিদের মধ্যে ৫৬ বল খেলে ব্রান্ডন কিং ৩৯ রান করেন। অধিনায়ক পোলার্ড ২৬ বল খেলে ৩২ ও রস্টন চেজ ৪২ রান হাঁকিয়েছেন। আফগানিস্তানের হয়ে রশিদ খান ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 12, 2019, 9:35 [IST]
Other articles published on Nov 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+