আইপিএল ২০২০: ১৫ বছরের এই আফগান কিশোর হতে পারে কুড়ির আইপিএল নিলামের সেরা চমক

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் பிக்ஸிங் செய்தாரா?- வீடியோ

অপেক্ষার দু'দিন। বৃহস্পতিবার নিলাম ডে! ১৯ ডিসেম্বর কলকাতায় ১৩ তম আইপিএল নিলাম। তাঁর আগে শিরোনামে আফগান মিস্ট্রি স্পিনার। হাতুড়ির এক আঘাতে এই স্পিনার কত টাকায় বিক্রি হন, সেটাই এখন প্রশ্ন।

১৩ তম আইপিএলের নিলামের অন্যতম আকর্ষণ হতে পারেন আফগানিস্তানের ১৫ বছরের স্পিনার নূর আহমেদ লাকানওয়াল।

এবার আইপিএলে দেশ-বিদেশের মোট ৩৩২জন ক্রিকেটার নিলামে উঠতে চলেছে। যার মধ্যে আফগানিস্তানের নূর আহমেদ লাকানওয়ালকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

কে এই নূর আহমেদ?

কে এই নূর আহমেদ?

চায়নাম্যান স্পিনার নূর আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজি পেলে লিগের ইতিহাসে সবচেয়ে তরুণ বোলার হিসেবে বিক্রি হবেন নূর।

নূরের সাফল্য

নূরের সাফল্য

আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ৮ উইকেট নিয়েছেন নূর। আফগান অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিকভাবে খেলেন চায়নাম্যান স্পিনার।

রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাক পড়েছিল নূরের

সূত্রের খবর, আইপিএল নিলামের আগে নূরকে রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাকা হয়েছিল। নূরের বোলিং নাকি রাজস্থান রয়্যালস শিবিরের মনে ধরেছে। নিলামে অন্য দলগুলিও ১৫ বছরের বাঁ-হাতি এই স্পিনারকে নিতে আগ্রহ দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। নিলামে ফ্র্য়াঞ্চাইজি পেলে ব্র্যাড হগ, কুলদীপ যাদবের পর ফের আরও এক চায়নাম্যান পেতে পারে আইপিএল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 16, 2019, 21:09 [IST]
Other articles published on Dec 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+