পাকিস্তানের জয়ে টুইটারে শোরগোল, সুপার হিট ওয়াহাব রিয়াজ

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড জয়ের পর পাকিস্তানের প্রশংসায় ফেটে পড়েছে টুইটার। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট ফ্যান এবং প্রেসেন্টাররা পাক খেলোয়াড়দের বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। সবচেয়ে বেশি প্রশংসীত হয়েছে ইংল্যান্ড ম্যাচের আগেও সমালোচকদের আতস কাচের নিচে থাকা ওয়াহাব রিয়াজের আগ্রাসী মনোভাব।

চাপের মুহূর্তে একই ওভারে অল-রাউন্ডার ক্রিস ওকস ও মইন আলির উইকেট নিয়ে ইংরেজদের কফিনে শেষ পেরেক পোঁতেন যে ওয়াহাব, পাকিস্তানের বিশ্বকাপ দলে জুনেইদ খানের বদলে তাঁর নির্বাচন নিয়ে বিস্তর জলঘোলা হয়। চোখা চোখা শব্দবানের মধ্যেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাথা ঠাণ্ডা করে পাকিস্তানের প্রধান নির্বাচক নির্বাচক ইনজামাম-উল-হক ওয়াহাবের উপরই ভরসা রেখেছিলেন।

সেই ভরসার দাম দিতে পেরে পাকিস্তানের ৩৩ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলার যে কতটা খুশি, মাঠে তাঁর শারীরিক ভাষাতেই ফুটে ওঠে। ওয়াহাব সহ গোটা পাক ক্রিকেট দলের এই আগ্রাসী অ্যাটিটিউট গোটা টুর্নামেন্ট বজায় থাকলে কাজের কাজ হবে বলেই মনে করেন প্রাক্তন ক্রিকেটাররা।

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে সারফারাজ খান নেতৃত্বাধীন পাকিস্তান দলকে উদ্বুদ্ধ করার জন্য খেলোয়াড়দের উদ্দেশে মোটিভেশনাল টুইট করেছিলেন সেদেশের প্রাক্তন লেজেন্ড শোয়েব আখতার। ইংরেজ বধের পর রাউলপিণ্ডি এক্সপ্রেস ওয়াহাব রিয়াজ, মহম্মদ হাফিজদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

একদিন আগে পাকিস্তানকেই ভাবী বিশ্ব চ্যাম্পিয়ন বলে দাবি করে ইংল্যান্ড ম্যাচের আগে মেন ইন গ্রিনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন সেদেশের অন্যতম ব্যাটিং লেজেন্ড শাহিদ আফ্রিদি। সারফারাজ আহমেদরা ইংরেজদের হারানোর পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন বুম বুম।

ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াকু জয়ের জন্য আনপ্রেডিকটেবল পাকিস্তানকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্সাল গিবস।

সারফারাজ আহমেদ নেতৃত্বাধীন দলের ভূয়শী প্রশংসা করেছেন প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্সও।

'চার দিন আগে শুরু হলেও পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ থেকেই জীবন্ত হয়েছে বিশ্বকাপ।' টুইটারে একথা লিখে পাকিস্তানি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জারেকর।

ওয়াহাব রিয়াজ, মহম্মদ হাফিজদের অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া।

'দারুণভাবে ফিরে এসেছে পাকিস্তান' টুইটারে লিখেছেন ওয়েস্ট ইন্ডিয়ান টাইফুন ক্রিস গেইল।

পাকিস্তানের ক্রিকেট প্রেসেন্টার জাইনাব আব্বাস, ভারতের সাংবাদিক গৌরব কারলা, ধারাভাষ্যকার-ক্রিকেট বিশেষজ্ঞ আয়াজ মেননরাও টুইটারে সারফারাজ আহমেদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 4, 2019, 14:41 [IST]
Other articles published on Jun 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+