আট বছর আগে সচিন তেন্ডুলকর সম্পর্কে তির্যক মন্তব্য করেছিলেন বিনোদ কাম্বলি। জানিয়েছিলেন তাঁর খারাপ সময়ে সচিন তাঁর পাশে দাঁড়াননি। এরপর থেকে একসময়ের ভীষণ ভালো দুই বন্ধুর মধ্যে দূরত্ব ভীষণ বেড়ে গিয়েছিল।
তবে সম্প্রতি এক বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে দেদার ছবি তুললেন দুই বন্ধু। ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তারপরই উত্তাল নেটিজেনরা।
১৯৮৮ সালে স্কুল ক্রিকেটে এই দুই বন্ধুই জুটিতে লুটি করে ঐতিহাসিক ৬৬৪ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। তারপর দুই মুম্বইকর একইসঙ্গে হাত ধরে জুনিয়র ক্রিকেটের রাস্তা পেরিয়ে জাতীয় দলে ঢুকেছিলেন। তারপর রাস্তাটা অবশ্য দুই বন্ধুর একরকম হয়নি। সচিন সাফল্যের সিঁড়ি বেয়ে একের পর এক ধাপ পেরিয়ে ঐতিহাসিক শতরানের সেঞ্চুরি করে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে অনেক আগেই ফুরিয়ে গেছে বিনোদ কাম্বলির কেরিয়ার।
নিজের ক্রিকেট অধ্যায়ের খারাপ সময়ে তাঁকে পাশে পাননি কাম্বলি, এমনটাই সচিনের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল। এরপর না সচিনের ফেয়ারওয়েল টেস্ট না আত্মজীবনি প্রকাশ কোথাও কাম্বলিকে নিমন্ত্রণ করেননি সচিন। তবে রাজদীপ সরদেশাইয়ের বই প্রকাশ অনুষ্ঠানে বদলে গেল সেই ছবিটা। বহুদিনের দূরত্ব গেল ঘুচে।
Backstage at the launch of @sardesairajdeep book wt the author, the master @sachin_rt @vinodkambli349 n @shishhattangadi
— atul kasbekar (@atulkasbekar) October 23, 2017
💥🌟🎉😳😊 pic.twitter.com/u5wFoC6hbJ
Dear Atul it was great meeting you,shishir and @sardesairajdeep too.@sachin_rt .Master Blaster I love You👬 https://t.co/c1eDC3Sq55
— VINOD KAMBLI (@vinodkambli349) October 23, 2017
কাম্বলি নিজের টুইট ওয়াল ভরিয়ে দিয়েছেন একের পর এক ছবিতে। আর প্রতিটা ছবিতেই নিজের উচ্ছ্বাস ধরা পড়েছে।
Woh kwaboh ke din woh kitaboh ke din sawwalo ki ratein jawaabo ke din yehi saath khele huehey hum jawan.Salamat rahey Dostana Hamara😎🤗😚 pic.twitter.com/IF6XYEJKuK
— VINOD KAMBLI (@vinodkambli349) October 24, 2017
দুই পুরোন বন্ধুর একসঙ্গে ছবি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর 'রিইউনিয়ন ' নিয়ে নস্টালজিক নেট দুনিয়া।
Thrilled to see this Sir. U n Sachin paaji - Jai aur Veeru ki tarah hai. Yeh dosti hum nahi todenge🇮🇳 stay frenz for ever 😀👍
— ROHAN R SHANBHAG (@rony619619) October 24, 2017
Well done !! , Meeting each other could be rare , Friendship is for ever ,
— Michael Tawder (@MichaelTawder) October 24, 2017
Started following when gr8 SMG call of the day and then you both played outstanding cricket.glimpses of your class in 94 vs Eng was excelent
— RGT (@Raghvendra241) October 24, 2017