
ভিভিএস লক্ষণ
ভারতের এই প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যানের কোচিং-এর অভিজ্ঞতা আছে। সিএবি-র ভিশন ২০২০'র গুরুত্বপূর্ণ অংশ তিনি। সানরাইজার্স হায়দরাবাদ দলের মেন্টর গ্রুপেরও তিনি অন্যতম সদস্য। ২০১৮ সালের আইপিএল-এ তাঁর মেন্টরশিপেই, ডেভিড ওয়ার্নারের মতো ওপেনারকে হারিয়েও হায়দরাবাদ আইপিএল-এর ফাইনালে উঠেছিল। আন্ত্রজাতিক মঞ্চে কোচিং-এর অভিজ্ঞতা না থাকলেও তাঁর ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কোনও প্রশ্নই নেই। তার উপর তাঁকে বরাবর খেলোয়াড়দের ঐক্য স্থাপনে আগ্রহী থাকতে দেখা গিয়েছে।

সৌরভ গাঙ্গুলি
ভারতের এই প্রাক্তন ধুরন্ধর অধিনায়ক এখনও পর্যন্ত কোনও স্তরেই কোচিং করাননি কিন্তু দূর্ঘদিন ধরে ভারতের ক্রিকেট সিস্টেমের সঙ্গে যুক্ত। অধিনায়ক থাকাকালীন তিনিই হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিং সহ একঝাঁক খেলোয়াড় তুলে এনেছিলেন। এই খেলোয়াড়রা আজও সেই অধিনায়ককে দ্বিধাহীনভাবে তাঁদের মেন্টর হিসেবে মানেন। কাজেই ভারতের পরবর্তী কোচ হিসেবে তিনি খুবই আকর্ষক ভূমিকা নিতে পারেন। তাছাড়া গোটা বিশ্বেই ক্রিকেট খেলাটা তাঁর মতো ভাল খুব কম লোকই বোঝে।

বীরেন্দ্র সেওয়াগ
রবি শাস্ত্রীর সঙ্গে কোচিং-এর দৌড়ে ছিলেন ভারতের এই প্রাক্তন ওপেনারও। নিজের ব্য়াটিং-এর মতোই ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত স্টেটকাট। স্পষ্টবক্তা হিসেবেই তিনি পরিচিত। কিংস ইলেভেন পাঞ্জাব দলে তাঁর মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সেই দলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করেছিলেন। আন্তর্জাতিক স্তরে কোচিং-এর অভিজ্ঞতা না থাকলেও রবি শাস্ত্রীর থেকে তিনি ভাল কাজ করবেন বলে অনেকে মনে করছেন।

রাহুল দ্রাবিড়
এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মিস্টার ডিপেন্ডেবল। ভারতের অনুর্ধ ১৯ ও ভারত এ দলকে কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর আছে। তিনি এখনও পর্যন্ত যে দলকেই কোচিং করিয়েছেন, তারাই দারুন সাফল্য পেয়েছে। অনুর্ধ ১৯ দল বিশ্বকাপও জিতেছে তাঁর কোচিং-এ। আজকে ভারতীয় দলে ডাক পাওয়া পৃথ্বী শ, হনুমা বিহারী, ঋষভ পন্থদের একসময়ের মেন্টর ছিলেন তিনিই। তাঁর টেকনিকাল জ্ঞানের তো তুলনাই নেই। কাজেই রবি শাস্ত্রীকে সরতে হলে রাহুলই হবেন ভারতের কোচের পদের জন্য যোগ্যতম ব্যক্তি।


Click it and Unblock the Notifications




















