গোলাপি বলের বিলম্বিত সুইং ফ্র্যাড লাইটে অসুবিধা সৃষ্টি করে, জানালেন রাহানে

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে চালকের আসনে ভারত। ম্যাচে বেশ ভালো ব্যাট করা ভারতের অজিঙ্ক রাহানে ফ্র্য়াড লাইটে গোলাপি বলে ব্যাট করার প্রতিবন্ধকতা নিয়ে মুখ খুললেন। কী বললেন 'জিঙ্কা', দেখে নিন এক নজরে।

দুর্দান্ত অর্ধশতরান

দুর্দান্ত অর্ধশতরান

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলামের বলে এবাডট হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

প্রথম সেশন ঠিকঠিক

প্রথম সেশন ঠিকঠিক

ইডেন গার্ডেন্সে গোলাপি বলের বিরুদ্ধে দিনের আলো ও কৃত্রিম আলোয় ব্যাট করেছেন অজিঙ্ক রাহানে। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, দিনের প্রথম সেশনে গোলাপি বলে খেলা বেশ সুবিধাজনক। বল ব্যাটসম্যানের ব্যাট পর্যন্ত পৌঁছয়। বলে বিশেষ নড়াচড়াও চোখে পড়ে না বলে জানিয়েছেন 'জিঙ্কা'।

 শিশির পড়লেই সমস্যা

শিশির পড়লেই সমস্যা

মাঠে শিশির পড়লে ফ্র্যাড লাইটে ব্যাটসম্যানদের জন্য গোলাপি বল খেলা মুশকিল হয়ে যায় বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। তাঁর কথায়, আলোর নিচে ভিজে গোলাপি বল দেরি সুইং করে। সেক্ষেত্র বল পড়তে ব্যাটসম্যানরা অধিকাংশ সময় ভুল করে বসেন বলে দাবি রাহানের।

প্রথম দিককে কাজে লাগানো

প্রথম দিককে কাজে লাগানো

গোলাপি বলের টেস্টের ক্ষেত্রে দিনের প্রথম সেশন কাজে লাগানো উচিত বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। ফ্র্যাড লাইটে ভিজে গোলাপি বলে ফিল্ডিং করাও যে অসুবিধাজনক, তাও জানালেন রাহানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 24, 2019, 12:49 [IST]
Other articles published on Nov 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+