ইডেনে গোলাপি টেস্ট : টি-টোয়েন্টির আবহে দিন রাতের টেস্ট দেখতে মুখিয়ে, কেন বললেন বাংলাদেশি কোচ

ক্যালেন্ডারে ২২ নভেম্বর। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিনের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। ক্রিকেটের নন্দনকাননে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে, ইডেনে টি-টোয়েন্টির আবহে টেস্ট ডুয়েল দেখতে মুখিয়ে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেত্তোরি।

পিঙ্ক বলে নৈশালোকের টেস্ট ম্যাচ ঘিরে কলকাতা জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসক সৌরভ জানিয়ে দিয়েছেন, ম্যাচের প্রথম দিন গ্যালারিতে ফুল হাউস থাকতে চলেছে। বিক্রির জন্য ম্যাচের প্রথম চার দিনের কোনও টিকিট অবশিষ্ট নেই।

টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থানের পর টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা যখন কমছে তখন ফুল হাউস গ্যালারির সামনে ম্যাচ খেলা গর্বের বলে মত ভেত্তোরির। সেকারণে ইডেনে টি-টিয়োন্টি ম্যাচের মতো বিপুল পরিমাণ দর্শক সমর্থনের সামনে ম্যাচ খেলা নিয়ে মুখিয়ে রয়েছেন ভিত্তোরি।প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, 'কোহলি-রোহিতরা এমন ক্রাউডের সামনে ব্যাট করতে নামলে টি-টোয়েন্টি ম্যাচ বলে কেউ ভুল করলে অবাক হব না।'

অন্যদিকে নৈশালোকের ম্যাচে পরিবেশকে মাথায় রেখে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ভেত্তোরি। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার বলেন,' দিনের প্রথম দুই সেশনে স্পিন বোলিং পার্থক্য গড়ে দিতে পারে। ম্যাচের বেশিরভাগটাই রাতের আলোয় খেলা। সেক্ষেত্রে স্পিনারদের কাঁধে ম্যাচ নির্ভর করছে এবং গোধূলি বেলায় দুই দলের কাছেই কঠিন পরীক্ষার হতে চলেছে।'

View this post on Instagram

Eden in a sunset hue 🌅 #INDvBAN #PinkBallTest

A post shared by Team India (@indiancricketteam) on

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 20, 2019, 20:11 [IST]
Other articles published on Nov 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+