আমূলের বিজ্ঞাপনে ভারতের সুপার ফ্যান ৮৭ এর চারুলতা

বিশ্বকাপে ভারতের 'সুপার ফ্যান' ৮৭ এর চারুলতা প্যাটেলকে শ্রদ্ধা জানাল আমূল ইন্ডিয়া।

৮৭ এর 'সুপার দাদি' চারুলতাই এখন ভারতের সুপার ফ্যান

মঙ্গলবার ভারত-বাংলাদেশ ম্যাচে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা ফ্যানকে কোহলিদের জন্য গ্যালারি থেকে গলা ফাটাতে দেখা যায়। রোহিত-কোহলিরা চার-ছক্কা হাঁকালেই পতাকা হাতে ভারতকে চিয়ার করতে থাকেন তিনি। শুধু তাই নয়, প্রতি ওভার শেষে বাঁশি বাজিয়ে দলকে উজ্জীবিত করে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভারতের এই সুপার ফ্যানের ছবি ভাইরাল হতেই একের পর এক ইন্টারভিউ দেওয়ার প্রস্তাব এসে পড়ে। ব্রডকাস্টিং সংস্থা থেকে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁর পরিচয় জানা যায়। ৮৭ বছর বয়সী ভারতীয় এই ফ্যানের নাম চারুলতা প্যাটেল।

ক্রিকেটের প্রতি চারুলতা দেবীর ভালোবাসা দেখে মুগ্ধ বিরাট-রোহিত

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে ৮৭' র 'তরুণী' চারুলতার কাছে আর্শীবাদ নিতে ছুটে যান কোহলি-রোহিতরা। হাঁটু গেড়ে চারুলতার সামনে বসে পড়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ভারত অধিনায়ক। পরে চারুলতা দেবী ও গ্যালারির সমর্থকদের সঙ্গে সেলফিও তোলেন কোহলি-রোহিতরা। ৮৭ বছর বয়সে এসেও ক্রিকেটের প্রতি চারুলতা দেবীর এই ভালোবাসা দেখে মুগ্ধ বিরাট

এবার আমূলের বিজ্ঞাপনের মুখ চারুলতা

ভারতের সুপার ফ্যান চারুলতা দেবীকে শ্রদ্ধা জানাতে বিজ্ঞাপনের মুখ হিসেবে ব্যাবহার করেছে আমূল। সোশ্যাল মিডিযায় আমূলের নতুন বিজ্ঞাপনের ছবি ছড়িয়ে পড়েছে। বিজ্ঞাপনে বাঁশি হাতে ভারতীয় দলের জন্য গলা ফাটাচ্ছেন চারুলতা দেবী। সেই সঙ্গে বিজ্ঞাপনের ক্যাচলাইন হিসেবে লেখা হয়েছে, 'গ্রান্ডমাদার অফ ইন্ডিয়া, ফর ফ্যানস ওল্ড অ্যান্ড ইয়ং।'

সুপার ফ্যান চারুলতায় মুগ্ধ হয়ে টুইটে কী লিখেছেন বিরাট

'চারুলতা দেবী, আপনাকে সেলাম। ক্রিকেটের প্রতি আপনার ভালবাসাকে সম্মান করি। সত্যিই আপনি আমাদের কাছে আজ অনুপ্রেরণা। আরও একবার বুঝিয়ে দিলেন বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র! আপনার আর্শীবাদ নিয়েই বিশ্বকাপের পরের যুদ্ধগুলোয় মাঠে নামব। আপনার এই ভালোবাসার জন্য চিরঋণী থাকব।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 4, 2019, 13:16 [IST]
Other articles published on Jul 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+