টেস্টে এক ইনিংসে ১০ উইকেটের স্মৃতিচারণায় অজানা তথ্য ফাঁস করলেন কুম্বলে

১৯৯৯-এ পাকিস্তানের ভারত সফর। যে সফরে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে একাই দশ উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছিলেন অনিল কুম্বলে।

সেই কীর্তি ২০ বছর পর সঞ্চালক ভি ভি এস লক্ষ্মণের এক শোয়েতে এসে মজার এক অজানা তথ্য শেয়ার করেছেন কুম্বলে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৬১৯ উইকেট পাওয়া কিংবদন্তি লেগ স্পিনার বলেন তাঁকে দশ উইকেট পাইয়ে দিতেই ক্যাচ ফেলেছিলেন সতীর্থ।

কুম্বলে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে নয় উইকেট পাওয়ার পর সতীর্থরা তাঁকে দশম উইকেটটা পাইয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর মাঝেই জভগল শ্রীনাথের বলে পাকিস্তানের টেলেন্ডার ব্যাটসম্যান ওয়াকার ইউনিস ক্যাচ তুলে বসে।

দলের ওপেনার সদাগোপান রমেশ ক্যাচের জন্য দৌড় লাগালেও শেষ পর্যন্ত ঠিক জায়গা পৌঁছতে না পারায় বল নো ম্যান্স ল্যান্ডে পড়়ে।

কুম্বলে সেই শোয়ে আরও জানিয়েছেন,' ভাগ্যিস সেদিন ক্যাচটা ড্রপ হয়েছিল। সতীর্থ রমেশ বোধহয় দলের প্ল্যানিং ভুলে গিয়েছিল, সেকারণেই ক্যাচ ধরতে দৌড় লাগায়। আমি তখন ৯ উইকেট তুলে নিয়ে শেষ উইকেটের জন্য ঝাঁপাচ্ছি। সেই পরিংসখ্যান সম্ভবত ও মাথায় রাখেনি।'

পরে ওয়াসিম আক্রমকে আউট করে ইনিংসে দশম উইকেট শিকার করেন কুম্বলে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টের এক ইনিংসে দশ উইকেট তুলে নেওয়ার কীর্তি গড়েন তিনি।

অনিল কুম্বলের আগে ১৯৫৬ সালে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জিম ল্যাকার নজির গড়েছিলেন। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 18, 2019, 19:49 [IST]
Other articles published on Nov 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+