|
বার্নসের অর্ধশতরান
এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে শতরান হাঁকানো রোরি বার্নস দ্বিতীয় টেস্টেও দারুণ শুরু করেন। ১২৭ বল খেলে ৫৩ রান করেন বার্নস। ইনিংস সাজানো ৭টি চার দিয়ে। অপর ওপেনার জেসন রয় অবশ্য রানের খাতা খোলার আগেই জস হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
|
ইংল্যান্ডের মিডল অর্ডারের ব্যর্থতা
লর্ডস টেস্টে মিডল অর্ডারে কেউই সম্মানজনক রান পেলেন না। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ১৪ রান করে সাজঘরে ফেরেন। ডেনলি করলেন ৩০ রান। বাটলার ১২ ও স্টোকস ১৩ রান করেছেন। শেষদিকে বেয়ারস্টোর ৯৫ বলে ৫২ ও ক্রিস ওকসের ৩২ রান না থাকলে ইংল্যান্ডের কাছে আড়াইশো রানের গণ্ডি পার করা কঠিন হত। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২৫৮ রান করে অলআউট হয়।
|
অস্ট্রেলিয়ার বোলিং
লর্ডসের দ্বিতীয় দিনে অজি পেসাররা আগুন ঝরালেন। প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড ৩টি করে উইকেট নিয়েছেন। স্পিনার ন্যাথান লায়নও ৩উইকেট নেন। ১ উইকেট তুলে নেন পিটার সিডল। ইংল্যান্ডের প্রথম ইনিংসের টার্গেট তাড়া করতে দ্বিতীয় দিনের শেষে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে অস্ট্রেলিয়া।


Click it and Unblock the Notifications

















