|
১) ১৩১-
১৩১ বছর পর টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে ৭০ রানের মধ্য়ে গুটিয়ে গিয়েও ম্যাচ জিতল কোনও দল। শেষবার ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬০ রানে অলআউট হয়ে যাওয়ার পরও টেস্ট ম্যাচ জিতেছিল। তার আগে ১৮৮৭ সালে ইংল্যান্ড, অজিদের বিরুদ্ধে ৪৫ রানে অলআউট হয়ে যায়। ১৮৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অজিরা প্রথম ইনিংসে ৬৩ রানে অলআউট হয়েও ম্যাচ জিতেছিল।
|
২) চার-
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে চারবার ১ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। শেষবার ১৯২৩ সালে ১ উইকেটের ব্যবধানে টেস্ট জিতেছিল ব্রিটিশরা।
দশম উইকেটের পার্টনারশিপ
ম্যাচে দশম উইকেটে বেন স্টোকস ও জ্যাক লিচ ৭৬ রান যোগ করে ইংল্যান্ডকে জয় এনে দেন। সেখানে অতিরিক্ত ১ রান ও লিচের ব্যাটে ১ রান এসেছে। বাকি ৭৪ রান করেন স্টোকস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দশম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে দশম উইকেটে শ্রীলঙ্কার কুশল পেরেরা ও বিশ্ব ফার্নান্দোর সবেচেয়ে বেশি রানের পার্টনারশিপের রেকর্ড রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বছরে শ্রীলঙ্কার হয়ে দশম উইকেটে দুজনে ৭৮ রান যোগ করেন।


Click it and Unblock the Notifications

















