|
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রশংসিত স্টোকস
শেষ উইকেটে ৭৬ রান জুড়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। যেখানে মাত্র ১ রান জুড়েছেন লিচ। আর ১ রান অতিরিক্ত। বাকি ৭৪ রান জুড়়েছেন স্টোকস। সেটাও খুচরো রানে নয়! চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ইংল্যান্ডকে একা হাতে ম্যাচ জেতান স্টোকস। লিচকে সঙ্গে করে তাঁর ভয়ডরহীন ইনিংস ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
|
নাইটহুড দেওয়ার দাবি
সম্মানের অ্যাসেজে প্রত্যাবর্তনের পর স্টোকসের ইনিংস দেখে তাঁকে নাইটহুড দেওয়ার জন্য দাবি তুলে দিয়েছে ব্রিটিশ ক্রিকেটমহল। আর সেই দাবিতে প্রথম নাম মাইকেল ভনের।
|
কিংবদন্তি বোথামের মতো স্টোকসকে 'স্যার' উপাধি দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়
ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামকে সাম্মানিক 'স্যার' ডাকা হয়। এবার ইংল্যান্ডকে বিশ্বকাপ ও অ্যাসেজের লড়াইয়ে ফেরানোর নায়ক স্টোকসকেও স্যার উপাধি দেওয়ার দাবি তুলে দিল নেটিজেনরা।


Click it and Unblock the Notifications

















