অ্যাসেজ ২০১৯: স্কোরবোর্ডে পাঁচশোর কাছে রান, হ্যাজেলউডের চার উইকেট, ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া

স্মিথের দ্বিশতরানে ম্যাঞ্চেস্টার টেস্টে চালকের আসনে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে এরপর ইংল্যান্ডকে চেপে ধরে আরও জাঁকিয়ে বসল টিম পেইন অ্যান্ড কোম্পানি।

তৃতীয় দিন চার উইকেট তুলে নিয়ে ব্রিটিশ টপ অর্ডার ধসিয়ে দেন জোস হ্যাসেলউড। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে ইংল্যান্ড। রুটের দল প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ২৯৭ রানে। প্রসঙ্গত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিন ম্যাচ শেষে ১-১ অবস্থায় রয়েছে অ্যাসেজ।

উল্লেখ্য প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৯৭ রান তুলে ইনিংস ছাড়ে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে চতুর্থ টেস্টে সর্বোচ্চ ২১১ রান করেন স্টিভ স্মিথ। অ্যাসেজ সিরিজের ইতিহাসে এটি স্মিথের তৃতীয় দ্বিশতরান। স্মিথ ছাড়া বড় রান পেয়েছেন লাবুশানে(৬৭) ও টিম পেইন(৫৮)। টেলেন্ডার মিচেল স্টার্কের ব্যাটে পাঁচশো রানের গণ্ডি কাছে পৌঁছায় অস্ট্রেলিয়া(৪৯৭রান)। ৫৮ বল খেলে ঝরো ৫৪ করে অপরাজিত থাকেন স্টার্ক। ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছেন অজি বাঁ-হাতি।

View this post on Instagram

💯 = 🍫 for Steve Smith! #Ashes

A post shared by cricket.com.au (@cricketcomau) on

জবাবে ৪৯৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ইংল্য়ান্ডের হয়ে ইনিংসের হাল ধরেন জো বার্নস। ৮১ রানের ইনিংস খেলে আউট হন বার্নস। রুট ৭১ রানের লডা়ই করেন। জেসন রয় মিডল অর্ডারে নেমে ২২ রান জুড়েছেন।

ইংল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন স্টোকস(৭রান) ও বেয়ারস্টো (২রান)। অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দিনে বল হাতে নজর কাড়লেন জোস হ্যাজেলউড। ৪৮ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। শিকারের তালিকায় রয়েছেন বার্নস,রুট, রয়, ওভার্টন। অন্য একটি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স।

View this post on Instagram

We are in a scrap. #ashes #englandcricket

A post shared by We Are England Cricket (@englandcricket) on

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, September 7, 2019, 12:57 [IST]
Other articles published on Sep 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+