অজি বোলিংকে কফিনে পাঠিয়ে ম্যাচ জেতান স্টোকস
এজবাস্টন টেস্টে যেমন একা হাতে ইংল্যান্ডকে হারিয়েছিলেন স্টিভ স্মিথ। হেডিংলে টেস্টে তেমন চতুর্থ ইনিংসে ১৩৫* রান হাঁকিয়ে একা হাতে অজি বোলিংকে কফিনে পাঠিয়ে ইংল্যান্ডকে চলতি অ্যাসেজে প্রথম জয়টা উপহার দেন স্টোকস। যার সুবাদে সিরিজে প্রত্যাবর্তন করে ১-১ করে ইংল্যান্ড।
কোন বোলার থামাতে পারতেন স্টোকসকে
অ্যাসেজ মহারণে অস্ট্রেলিয়ার বহু যুদ্ধের কাণ্ডারী রিকি পন্টিং বলেছেন, 'মিচেল স্টার্ক থাকলে স্টেকস সেদিন ম্যারাথন ইনিংসটা খেলতে পারত না। '
|
বিশ্বকাপের উদাহরণ টেনেছেন পন্টিং
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে লর্ডসে গ্রুপ পর্বের ম্যাচে মাপা ইর্য়কারে স্টোকসকে বোল্ড আউট করেছিলেন স্টার্ক। সেই উদাহরণ টেনে পন্টিং জুড়েছেন,'স্টার্কের ১৫০ কিমি গতির ডেলিভারি খেলাটা মুখের কথা নয়। বিশ্বকাপে স্টোকসকে বোল্ড করাটা এখনও ক্রিকেট দুনিয়া নিশ্চয় ভুলে যায়নি।আমি নিশ্চিত ১১ নম্বরে ব্যাট করতে আসা লিচও নিশ্চয় স্টার্ককে ফেস করার ক্ষেত্রে ভয় পেত।'
চলতি অ্যাসেজে খেলার অপেক্ষায় স্টার্ক
চলতি অ্যাসেজ সিরিজে এখনও অবশ্য সুযোগ পাননি মিচেল স্টার্ক। সেক্ষেত্রে ৪ সেপ্টেম্বর থেকে হতে চলা ম্যাঞ্চেস্টার টেস্টে সুযোগ পেতে পারেন তিনি। সেই সঙ্গে চোট সারিয়ে অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন করতে চলেছেন স্টিভ স্মিথ।


Click it and Unblock the Notifications

















