অ্যাসেজ ২০১৯: শতরানের আগে থামলেন স্মিথ,টেস্ট জিততে অজিদের দরকার ৮ উইকেট, অঘটনের অপেক্ষায় ইংল্যান্ড

অ্যাসেজ সিরিজে বর্ণময় এক একটা দিন! হেডিংলির মতো ম্যাঞ্চেস্টার টেস্টে এবার কী আরও এক থ্রিলারের অপেক্ষা? সেটা অবশ্য শেষ দিনেই জানা যাবে!

আপাতত ম্যাচের যা অবস্থা, তাতে পাল্লা ভারি অস্ট্রেলিয়ার। অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শেষে চালকের আসনে জাঁকিয়ে বসেছে অজিরা। দ্বিতীয় ইনিংসে টিম পেইনদের ছুঁড়ে দেওয়া ৩৮৩ রানের টার্গেট তাডা় করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচ জিততে শেষ দিনে ইংল্যান্ডের আরও প্রয়োজন ৩৬৫ রান। অন্যদিকে অজিদের প্রয়োজন ৮ উইকেট।

হেডিংলির থ্রিলারের অপেক্ষায় ম্যাঞ্চেস্টার

হেডিংলির থ্রিলারের অপেক্ষায় ম্যাঞ্চেস্টার

এর আগে হেডিংলি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রান তাড়া করতে নেমে বেন স্টোকসের অপরাজিত ১৩৫ রানের সুবাদে ১ উইকেটে থ্রিলার ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।

হেডিংলির পর এবার ম্যাঞ্চেস্টারে থ্রি লায়ন্সরা অঘটনের পুনরাবৃত্তি করতে পারে কিনা, সেটাই এখন দেখার। শেষ দিন ইংল্য়ান্ডকে তুলতে হবে ৩৬৫ রান। আর অজিদের প্রয়োজন ৮ উইকেট। তিন ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জিতলে শেষ টেস্টের আগে লিড নিয়ে দুই দলের সামনেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারার সুযোগ থাকছে।

শতরানের আগে থামলেন স্মিথ

শতরানের আগে থামলেন স্মিথ

প্রথম ইনিংসে ২১১ রানের পর ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানে থামলেন স্টিভ স্মিথ। ১১টি বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের হাল ধরেন। দ্বিতীয় ইনিংসে অজিদের টপ অর্ডারে ওয়ার্নার ০, হ্যারিস ৬ ও লাবুশানের ১১ রান করে ফেরেন। স্মিথের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে ইনিংস ছাড়ে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ইংল্যান্ডকে ৩৮৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় টিম পেইন অ্যান্ড কোম্পানি।

অজি বোলিং

চতুর্থ দিনের শেষবেলার ৭ ওভার হাত ঘুরিয়ে ইংল্যান্ডের ২ উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। রোরি বার্নসকে ০ রানে ফেরান কামিন্স। এরপর প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন রুট। তিনিও কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন। জেসন রয় ৮ ও জো ডেনলি ১০ রান করে অপরাজিত রয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 8, 2019, 10:36 [IST]
Other articles published on Sep 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+