
বিরাট ও লারার নজির স্পর্শ স্মিথের
তিন বা তার বেশি ম্যাচের কোনও টেস্ট সিরিজে ৬০০এর বেশি রান হাঁকানোর তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। টেস্ট সিরিজে ব্র্যাডম্যান ৬০০ প্লাস রান হাঁকিয়েছেন মোট ৬ বার। সেই তালিকাতেই তিনবার করে ৬০০ প্লাস রান হাঁকানোর নজির রয়েছে বিরাট কোহলি-ব্রায়ান লারার। শনিবার ৮২ রানের ইনিংস খেলার সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে তিন টেস্ট খেলে স্মিথের রান এখন ৬৭১। সবমিলিয়ে এটি টেস্ট কেরিয়ারের স্মিথের তৃতীয় বার সিরিজে ৬০০ প্লাস রান।

এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ড
এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির করার তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। তাঁর ক্রিকেট কেরিয়ারে মোট ১১ বার এই কীর্তি তিনি করেছিলেন।
ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম ইনিংসে ২১১ করার পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে কালিসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্মিথ। টেস্ট কেরিয়ারে এই নিয়ে দশম বার, এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করলেন স্মিথ। এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানোর বিরাটের রেকর্ড রয়েছে ৮ বার।
চলতি অ্যাসেজে স্মিথের রান
তিন টেস্ট খেলে ৫ ইনিংসে স্মিথের সংগ্রহ ১৪৪, ১৪২, ৯২,২১১ ও ৮২ রান। অর্থাৎ দুটি শতরান, দুটি অর্ধশতরান ও একটি দ্বিশতরান হাঁকিয়েছেন স্মিথ।


Click it and Unblock the Notifications

















