
ডার্বিশায়ারের বিরুদ্ধে ম্যাচ খেলবেন স্মিথ
অ্যাসেজে প্রত্যাবর্তনের আগে বৃহস্পতিবার থেকে ডার্বিশায়ারের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন স্মিথ। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট সূত্রে এ খবর জানা গিয়েছে।
৪ সেপ্টেম্বর থেকে ম্যাঞ্চেস্টারে অ্যাসেজের চতুর্থ ম্যাচ শুরু হচ্ছে। সেই ম্যাচের আগে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিতেই ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করবেন বিশ্বের দু'নম্বর টেস্ট ব্যাটসম্যান।

স্মিথকে নিয়ে টিম সূত্রে যা জানা গেল
টিম সূত্রে আরও জানা গিয়েছে, 'লর্ডস টেস্টের চতুর্থ দিনে ঘাড়ে চোট পাওয়ার পর রবিবার প্রথম ব্যাট হাতে প্র্যাকটিস করেন স্মিথ।' নেটে ২৫ মিনিট ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন তিনি।
একনজরে অ্যাসেজ সিরিজে স্মিথের ব্যাটিং
বল বিকৃতি কাণ্ডের পর অ্যাসেজ টেস্ট দিয়ে টেস্ট আঙিনায় ফিরে এজবাস্টন টেস্টে দুই ইনিংসে ১৪৪ ও ১৪২ রান করেন। তাঁর ব্যাটে ভর করেই ২৫১ রানে এজবাস্টন টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। এরপর লর্ডস টেস্টে জোফরার বাউন্সে চোট পেয়েও ৯২ রানের দামি ইনিংস খেলে মাঠ ছাড়েন।


Click it and Unblock the Notifications

















