|
অথর্বের বোলিং
ম্যাচে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি অথর্ব। তাঁর স্পিন ভেল্কিতে ভর করেই বাংলাদেশকে ১০১ রানে গুটিয়ে দিয়ে ভারত ম্যাচ জেতে ৫ রানের ব্যবধানে।
|
বাস কন্ডাকটর পরিবার থেকে স্বপ্নের হাইওয়েতে উড়ান
পরিবারে বাবা-মা, দুজনে বাস কন্ডাকটর। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারায় অথর্ব। ছেলেকে মানুষ করতে এরপর অথর্বের মা বৈদেহী আঙ্কোলেকর বাস কন্ডাকটরের চাকরি নেন। মুম্বইয়ের মারোলে আজও বাস কন্ডাকটরি করেন তিনি। আজ তাঁর ছেলেই দেশের ক্রিকেট নায়ক। ছেলের স্পিন ভেল্কিতে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দল। গর্বিত বৈদেহী দেবী। রূপকথার এই কাহিনিই এখন নেটিজেনদের কাছে মোটিভেশন।
|
বাবার স্বপ্নপূরণ লক্ষ্য অথর্বের
বাবার স্বপ্নপূরণ করতে চান অথর্ব। দেশের জার্সিতে জুনিয়র পর্বে খেলে নজর কাড়লেন। এবার দেশের জার্সিতে সিনিয়র স্তরে খেলার জন্য লড়াই শুরু করতে চান ১৮ বছরের কিশোর ক্রিকেটার।


Click it and Unblock the Notifications



















