|
পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন
অন্য দিকে পঞ্চমবারের জন্য টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে মেয়েদের টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়া পঞ্চমবারের জন্য বিশ্বকাপ ট্রফির মুকুট জিতল। মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের মাথায় জুড়ল নতুন পালক।
|
একনজরে দেখে নিন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের সাফল্য
২০২০ সাল ধরে এই নিয়ে মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সাতটি আসর হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল পাঁচবার চ্যাম্পিয়ন। ২০০৯ সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়। থ্রিলার লড়াইয়ে অজিরা ৩ রানে ম্যাচ জিতেছিল। এরপর ২০১২ সালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে শ্রীলঙ্কার মাটি থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ট্রফি জিতে ফেরে। ২০১৪ সালে এরপর বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডকে ৬ উইকেট হারিয়ে টানা তৃতীয় বারের জন্য মহিলা ক্রিকেট দল টি-২০-র বিশ্বচ্যাম্পিয়ন হয়।
|
টানা দুই বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
এরপর ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার এদিন ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের জন্য মেয়েদের টি-২০ বিশ্বকাপ জিতে নিল অজি মহিলা ক্রিকেট দল। এই নিয়ে টানা দুই বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ছেলেদের রেকর্ড ছুঁল মেয়েরা
উল্লেখ্য ছেলেদের পর এবার মেয়েদের ক্রিকেটেও অস্ট্রেলিয়া রাজ। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ বার ওডিআই বিশ্বকাপ জিতেছে। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া মেয়েরা এদিন পঞ্চমবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতে ছেলেদের এই অনন্য নজিরের সঙ্গে একই স্থানে উঠে এল।


Click it and Unblock the Notifications



















