বৃষ্টিতে বিঘ্নিত ম্যাচ, ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের সামনে বড় রানের টার্গেট অস্ট্রেলিয়ার

ব্রিসবেনে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে ডার্কওয়ার্থ লুইস নিয়মে ১৭৪ রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিল অজি ব্যাটসম্য়ানদের। বিশেষ করে অ্য়ারন ফিঞ্চ ২৪ বলে ২৭ রানের ইনিংস খেলে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়়ে দিয়েছিলেন।

ভারতীয় বোলাররাও পাল্টা চেপে বসেন অস্ট্রেলিয়ার উপরে। কিন্তু, ক্রিস লিন, গ্লেন ম্য়াক্সওয়েল, স্টোনিস-এর পাল্টা প্রতিরোধে ভারতের বোলিং আক্রমণ ফিকে হতে থাকে। ক্রিস লিন ভারতীয় দলের নবগত সদস্য খলিল মহম্মদ-এর একের পর এক বলকে মাঠের বাইরে পাঠিয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন। ২০ বলে ৩৭ রান করে কুলদীপ যাদবের বলে কট অ্য়ান্ড বোল্ড হন লিন।

এরপর ভারতের বোলিং-কে সংহার করার দায়িত্ব নিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ক্রণাল পাণ্ডিয়া-র বলকে সমানে বাউন্ডির বাইরে পাাঠাতে থাকেন। উল্টোদিকে স্টোনিস ১৯ বলে ৩৩ রানের ঝোড়়ো ইনিংস খেলেন।

১৭ তম ওভারের খেলা শুরু হতেই বৃষ্টি নামে। ফলে, ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর খেলা শুরু হলেও প্রয়োগ করা হয় ডাকওয়ার্থ লুইস সিস্টেম। ফলে অস্ট্রেলিয়া ৫টি বল খেলে। ১৭ ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া যা রান করেছিল তার সঙ্গে ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রয়োগ করে তাদের মোট স্কোর দাঁড়ায় ১৭৩। ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৪ রান।

ভারতের হয়ে এদিন বল করতে গিয়ে সবচেয়ে বেশি রান দেন ক্রুণাল পাণ্ডিয়া। তিনি ৪ ওভারে ৫৫ রান দেন। কোনও উইকেট পাননি। খলিল মহম্মদ ৩ ওভারে ৪২ রান দেন। তিনি অবশ্য একটি উইকেট ঝুলিতে পুরেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 21, 2018, 15:52 [IST]
Other articles published on Nov 21, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+