সীমিত ওভারের ভারত সফরের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেই তাদের প্রধান জোরে বোলার মিচেল স্টার্ক। জানা গিয়েছে, তাঁর পোক্টোরাল পেশিতে চোট রয়েছে। বিশ্বকাপের আগে তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় অজি শিবির। চোটের কারণে নেই হ্যাজেলউডও। এছাড়া বাদ পড়েছেন অলউন্ডার মিচেল মার্শ ও জোরে বোলার পিটার সিডল-ও।
নিউজিল্যান্ডে ভারতের টি২০আই সিরিজ শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি। এরপর দেশের মাঠে বিশ্বকাপের আগে শেষ সীমিত ওভারের ক্রিকেট সিরিজে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রথমে ২টি টি২০ ও তারপর ৫টি ওডিআই ম্যাচ খেলবে দুই দল।
অ্যারন ফিঞ্চই অধিনায়ক থাকছেন। ১৬ জনের ঘোষিত দলে ভারতের বিরুদ্ধে হোম সিরিজে খেলা ১১ জন স্থান পেয়েছেন। স্টার্কের না থাকা নিয়ে অজি জাতীয় নির্বাচকরা জানিয়েছেন, ক্যানবেরায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষ দিনে বল করার সময় তিনি চোট পান। সেই সঙ্গে পিঠের ব্যথার কারণে হ্যাজেলউডও থাকছেন না।
৯ বছর পর ভারতের বিরুদ্ধে হোম সিরিজে একদিনের দলে ফিরেছিলেন সিডল। কিন্তু ৩ ম্যাচে ১৬২ রান দিয়ে তিনি মাত্র ২ উইকেট পেয়েছিলেন। ওভার প্রতি রান দেন ৬.৪৮। খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ ও আরেক জোরে বোলার বিলি স্ট্যানলেকও।
JUST IN: Australia name squad for limited-overs tour of India: https://t.co/jLe1o34RIf #INDvAUS pic.twitter.com/O2OAks6RAe
— cricket.com.au (@cricketcomau) February 7, 2019
অস্ট্রেলিয়া টি২০আই / ওডিআই স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যালেক্স কেরি, জেসন বিয়েরনহর্ফ, নাথান কুল্টার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খোয়াজা, নাথান লিয়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, ডার্সি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাশ্টন টার্নার, অ্যাডাম জাম্পা।