বিশ্বকাপে কতবার মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, কার পাল্লা ভারী

বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তার আগে দেখে নেওয়া যাক, বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে দুই দল।

১৮ জুন ১৯৭৫

১৮ জুন ১৯৭৫

ইংল্যান্ডের লিডসে বিশ্বকাপের প্রথম এডিশনের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চির শত্রু। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইয়ান চ্যাপেলের দল। গ্যারি গিলমারের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া।

 ৮ নভেম্বর ১৯৮৭

৮ নভেম্বর ১৯৮৭

বিশ্বকাপের চতুর্থ সংস্করণের মেগা ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যালেন বর্ডার। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ৫০ ওভারে ২৪৬ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। প্রথমবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

৫ মার্চ ১৯৯২

৫ মার্চ ১৯৯২

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যালেন বর্ডারের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল গ্রাহাম গুচের ইংল্যান্ড। ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৭১ রানে অল আউট হয়েছিলেন অজিরা। মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেয় ইংল্যান্ড।

 ২ মার্চ ২০০৩

২ মার্চ ২০০৩

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে গ্রুপ লিগের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ২০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নাসের হুসেনের দল। ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন অজি ফাস্ট বোলার অ্যান্ডি বিচেল। জবাবে ৮ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেন অজিরা।

৮ এপ্রিল ২০০৭

৮ এপ্রিল ২০০৭

ওয়েস্ট ইন্ডিজের আন্টিগুয়াতে বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছিল দুই দল। টসে জিতে ব্যাট করতে নেমে কেভিন পিটারসেনের দুর্দান্ত শতরানের দৌলতে ২৪৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে অজিরা। ১০৬ বলে ৮৬ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

 ১৪ ফেব্রুয়ারি ২০১৫

১৪ ফেব্রুয়ারি ২০১৫

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। অ্যারন ফিঞ্চের দুরন্ত শতরানের সৌজন্যে ৫০ ওভারে ৩৪২ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৩১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জেমস টেলরের অনবদ্য ৯৮ রানের ইনিংস কোনও কাজে আসেনি।

২৫ জুন ২০১৯

২৫ জুন ২০১৯

চলতি বিশ্বকাপের লিগ স্তরে লর্ডসে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে ২৮৫ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জবাবে ২২১ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

অর্থাৎ বিশ্বকাপে সাত বারের সাক্ষাতে ৬-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 10, 2019, 18:12 [IST]
Other articles published on Jul 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+