
দুই ওপেনার
সবচেয়ে বড় প্রশ্ন ছিল ভারতের ওপেনিং কম্বিনেশন নিয়ে। প্রত্যাশা মতোই সেই দায়িত্ব থাকছে লোকেশ রাহুল ও মুরলি বিজয়ের কাঁধেই।

উইকেটরক্ষক
দলের উইকেটরক্ষার দায়িত্ব ঋষভ পন্থের হাতেই থাকবে নাকি পার্থীবকে খেলানো হবে এই নিয়ে জল্পনারও অবসান হল। প্রথম টেস্টে উইকেটের পিছনে থাকছেন পন্থই।

নির্ভরযোগ্য তিন, চার, পাঁচ
মিডল অর্ডার নিয়ে অবশ্য কোনও প্রশ্ন ছিল না। পুজারা, কোহলি ও রাহানের নির্ভরযোগ্য মিডল অর্ডারই থাকছে প্রথম টেস্টে।

ছয় নম্বরের ধাঁধা
ছয় নম্বরে কে - হনুমা বিহারী না রোহিত শর্মা, এনিয়ে সম্ভবত এখনও দ্বিধা রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। ১২ জনের দলে ঠাই পেয়েছেন এই দুজনই। শেষ পর্যন্ত কার ভাগ্যের শিকে ছিঁড়বে, তা জানা যাবে বৃহস্পতিবার টসের সময়ই।

একমাত্র স্পিনার
দলে একমাত্র স্পিনার হিসাবে প্রত্যাশা মতোই প্রথম টেস্টে রয়েছেন আর অশ্বিন। সুযোগ হয়নি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের।

৩ জোরে বোলার
জোরে বোলিং বিভাগেই রযেছে চমক। ধরে নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকায় দারুণ সাফল্য পাওয়া শামি-ভুবি জুটিই শুরু করবেন অস্ট্রেলিয়ায়। কিন্তু ১২ জনের তালিকায় জায়গা হয়নি ভুবনেশ্বর কুমারের। তিন জোরে বোলার - শামি, বুমরা ও ইশান্ত শর্মা।


Click it and Unblock the Notifications




















