অস্ট্রেলিয়াতেও পন্থের শতরান, ইঞ্জিনিয়ার-ঋদ্ধিমানদের পিছনে ফেললেন - করলেন ৫ রেকর্ড

শুক্রবার (৪ জানুয়ারি), অস্ট্রেলিয়ায় প্রথমবার সিরিজ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারত। দ্বিতীয় দিনেও অধিকাংশ সময় ব্য়াট করে ৭ উইকেট হারিয়ে ৬২২ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট কোহলি। মাত্র ৭ রানের জন্য দ্বিশতরান হারান চেতেশ্বর পুজারা। জাদেজাও ৮১ রান করে আউট হয়ে হারান শতরান। ১৫৯ রানে অপরাজিত থেকে, দিনের নায়ক অবশ্য তরুণ উইকেট রক্ষক ঋষভ পন্থ।

ইংল্যান্ডের মাঠে অভিষেক হয়েছিল পন্থের। সেই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে টতুর্থ ইনিংসে ১৪৬ বলে ১১৪ রান করেছিলেন পন্থ। সেটাই ছিল তাঁর প্রথম টেস্ট শতরান। মাঝে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি নিশ্চিত শতরান হরানোর পর, অস্ট্রেলিয়াতেও সিরিজের শেষ টেস্টে এসে তাঁ কেরিয়ারে দ্বিতীয় শতরান পেলেন পন্থ। আর তার ফলেই ভেঙে দিলেন বেশ কিছু রেকর্ড।

প্রথম ভারতীয় শতরান

প্রথম ভারতীয় শতরান

ওভালের ১১৪ রানের ইনিংসটা ছিল ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় উইকেটরক্ষকের প্রথম টেস্ট শতরান। আর এদিনের ১৫৯* রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় উইকেটরক্ষকের প্রথম টেস্ট শতরান। এর আগে ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ক্যাঙ্গারুর দেশে সর্বোচ্চ রান ছিল ফারুক ইঞ্জিনিয়ারের। ১৯৬৭ সালে তিনি অ্যাডিলেডে ৮৯ রান করেছিলেন।

এশিয় সর্বোচ্চ

এশিয় সর্বোচ্চ

তাঁর এদিনের ইনিংসটি কোনও এশিয় উইকেটরক্ষক হিসেবে এশিয়া মহাদেশের বাইরে করা সর্বোচ্চ রানে টেস্ট ইনিংস। এর আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমের। ২০১৭ সালে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে ১৫৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। এধিন একই রানে অপরাজিত থেকে তাঁকে টপকে গেলেন পন্থ।

দ্বিতীয় কনিষ্ঠতম

দ্বিতীয় কনিষ্ঠতম

শুক্রবার, ২১ বছর ৯২ দিন বয়সে এই ইনিংস খেললেন ঋষভ। এরফলে তিনি দ্বিতীয় কণিষ্ঠতম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট শতরান করলেন। এই ব্যাপারে তাঁর আগে যিনি আছেন, তাঁর নাম সচিন রমেশ তেন্ডুলকার। সদ্য শৈশবের কোচ-হারা সচিন ১৯৯১-৯২ সফরে মাত্র ১৮ বছর বয়সে সিজনি ও পার্থ-এ দুটি শতরান করেছিলেন।

অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ

অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ

এই রেকর্ডটি পন্থ ভাগ করে নিয়েছেন তাঁর এদিনের সপ্তম উইরকেটের জুটির জুড়িদার রবীন্দ্র জাদেজার সঙ্গে। দুজনে মিলে ভারতের রানটাকে ঝড়ের বেগে ১৩০ ওভারে ৪১৮/৬ থেকে ১৬৭.২ ওভারে ৬২২/৭-এ নিয়ে যান। ২৭ ওভারে তাঁদের যোগ করা ২০৪ রানের জুটিই অস্ট্রেলিায় মাটিতে সপ্তম উইকেটের জুটিতে ওঠা সর্বোচ্চ রান। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্রাহাম ইয়ালপ ও গ্রেগ ম্য়াথুজ-এর। ১৯৮৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে তাঁরা ১৯৮৩ রান করেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ

শুধু তাই নয়, তাঁদের এদিনের ২০৪ রানের জুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সপ্তম উইকেটের সর্বোচ্চ রানের জুটিও বটে। এক্ষেত্রে তাঁরা পিছনে ফেলে দিয়েছেন পুজারা-ঋদ্ধিমান সাহাকে। ২০১৭ সালে রাঁচিতে তাঁরা জুটিতে তুলেছিলেন ১৯৯ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 4, 2019, 19:02 [IST]
Other articles published on Jan 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+