ক্যাঙ্গারুর দেশে সপ্তম উইকেট জুটিতে রেকর্ড! ৬০০ রানের গন্ডি পেরিয়ে ইনিংস ছাড়ল ভারত

অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হল চেতেশ্বর পূজারার (১৯৩)। তারপর সপ্তম উইকেট জুটিতে ঋষভ পন্থ (১৫৯*) ও রবীন্দ্র জাদেজা (৮১) মিলে ২০৪ রান তুলে অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়লেন। যার ফলে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৩০৩/৪ স্কোর নিয়ে ব্য়াট করতে নেমে চা বিরতির পর ৭ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত।

প্রথম দিন শেষ বেলায় নতুন বল নিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন সেই নতুন থাকা বল নিয়েই শুরুটা বেশ ভালই করেছিলেন দুই অজি জোরে বোলার হ্য়াজেলউড ও কামিন্স। প্রথম দিনের থেকে অনেক বেশি ফুল লেন্থে বল রাখছিলেন তাঁরা। কিন্তু তাদের আক্রমণ ভালই সামলে দিয়েছিলেন ভারতের দুই অপরাজিত ব্য়াটসম্য়ান পূজারা বিহারী।

কিন্তু এরপর নাথান লিয়ন আক্রমণে আসতেই ফিরে যান হনুমা বিহারী (৪২)। পিচ থেকে যেরকম বাউন্স আদায় করতে পারেন লিয়ন, তাতে তাঁকে সুইপ মারা বেশ কঠিন। ঠিক এই কাজটা করতে গিয়েই অর্ধশতরান খুইয়েছেন হনুমা। এদিন প্রথম থেকেই অবশ্য তিনি কিছুটা গুটিয়ে ছিলেন। প্রথম দিনের সতঃস্ফুর্ত ব্য়াটিং দেখা যায়নি।

এরপর জুটি বেঁধেছিলেন সম্পূর্ণ বিপরীত ধর্মী দুই ব্য়াটসম্য়ান - ক্লাসিক পূজারা ও ধুন্ধুমার পন্থ। এরফলে কিন্তু লাভবান হয় ভারতই একদিকে পন্থ তাঁর স্বাভাবিক ব্যাটিং-এ স্কোরবোর্ড সচল রেখেছিলেন। ফলে অপর প্রান্তে পূজারাকেও তাঁর ম্য়ারাথন গতির ব্য়াটিং-এ বিসেষ পরিবর্তন করতে হয়নি। কোনও ঝুঁকি না নিয়ে নিজের মতো খেলে যেতে পেরেছেন তিনি।

প্রথম দিনের পর এদিনও পূজারাকে আউট করার কোনও রাস্তাই খুঁজে পাচ্ছিল না অস্ট্রেলিয়া। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরে মনোসংযোগের ব্যাঘাত ঘটে তাঁর। প্রথম সুযোগ দিয়েছিলেন ১৯২ রানের মাথায়তাঁ ব্য়াটের কানায় লেগে বল গিয়েছিল স্লিপে দাঁড়ানো খোয়াজার কাছে। সামান্য দেরি করায় সেই বল তালুবন্দি করতে পারেননি খোয়াজা।

কিন্তু ১৯৩ রানের মাথাতেই সমাপ্তি ঘটে তাঁর মহাকাব্যিক ইনিংসের। নাথান লিয়নের বল সোজা মেরেছিলেন পূজারা। কিন্তু বল মাটিতে থাকেনি। ক্য়াচ নিতে ভুল করেননি লিয়ন। তাঁকে ফেরানোর পর ভারতের লেজকে দ্রুত ছেঁটে ফেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সামনে কি অপেক্ষা করে আছে, তা তারা ভাবতেই পারেনি।

পূজারা আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৪১৮/৬। সেখান থেকে ভারতের ৬ ও ৭ নম্বর ব্যাট পরের ৩৭ ওভারে জুটিতে তুললেন ২০৪ রান। যা অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।

১৫টি চার ও ১টি ছয় মেরে মাত্র ১৮৯ বলেই ১৫৯ রান করে অপরাজিত থাকলেন পন্থ। এই নিয়ে টেস্টে দ্বিতচীয় শতরান হয়ে গেল তাঁর। ইংল্য়ান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতেও প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করার রেকর্ডটাও ঝুলিতে পুড়লেন।

আর ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১১৪ বল খেলে মাত্র ১৯ রানের জন্য শতরান ফসকালেন জাদেজা। তবে তাঁরা দুজনে নিশ্চিত করলেন ভারতকে এই টেস্টে আর দ্বিতীয়বার ব্যাট করতে হবে না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 4, 2019, 12:01 [IST]
Other articles published on Jan 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+