সিডনিতে, চলতি অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন যাবতীয় প্রচারের আলো কেড়েছিলেন ভারতীয় তরুণ উইকেটরক্ষক-ব্য়াটসম্যান ঋষভ পন্থ। তাঁর দুর্দান্ত অপরাজিত ১৫৯ রানের ইনিংস ভারতকে ৬২২ রানের পাহাড় গড়তে সাহায্য় করেছে। তবে তাঁর এই ইনিংস তাঁর মায়ের জন্মদিনের উপহারও বটে!
শুক্রবার (৫ জানুয়ারি)-ই ছিল ঋষভের মা সরোজ পন্থের জন্মদিন। ওই অসাধারণ ইনিংস খেলে উঠেই ঋষভ সোশ্যাল মিডিয়ায় মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মায়ের সঙ্গে একত্রে তাঁর একটি ছবি পোস্ট করেন, সঙ্গে লেখেন এক আবেগপূর্ণ বার্তাও।
তিনি সেখানে জানান, তাঁর মা-ই একমাত্র ব্য়ক্তি, যিনি বসময় তাঁর উপর বিশ্বাস রেখেছেন। তাঁর সমস্ত অনুশীলন ম্য়াচে সঙ্গী হতেন মা। তাঁর উপর কখনও কোনও চাপ আসতে দেননি। সব চাপ নিজে সহ্য করেছেন।
Happy birthday mom 🎂🎂🎂. You are the person who is always behind me no matter what. I love you so much. Thank you for taking all the stress of mine and making it yours can’t even express my feelings in words. Love you happy birthday once again 🎂🎂🥳😘 pic.twitter.com/9XEaSPRUfB
— Rishabh Pant (@RishabPant777) January 4, 2019
মায়ের সেই ত্য়াগ-স্বীকারকে যোগ্য মূল্য দিয়েছেন পুত্র ঋষভ। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াতেও শতরান করা প্রথম ভারতীয় উিকেটরক্ষ হিসেবে নাম তুলেছেন ইতিহাসের পাতায়। আর জন্মদিনে ছেলের মারকাটারি শতরান দেখা - এর থেকে ভাল উপহার বোধহয় কিছু হতে পারত না আর সরোজ পন্থের জন্য।