অস্ট্রেলিয়া বনাম ভারত, অ্যাডিলেড টেস্ট: ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি! দ্রাবিড়কে ছুঁলেন পুজারা

অ্যাডিলেড টেস্টে ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন ভারত হারিয়ে দিয়েছিল স্টিভ ওয়ার শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে। সেই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ভারতের তিন নম্বর ব্য়াটসম্য়ান রাহুল দ্রাবিড়। ১৫ বছর পর আরও এক ভারতের তিন নম্বর ব্য়াটসম্যান চেতেশ্বর পুজারাই অ্যাডিলেড টেস্ট জয়ে মুখ্য ভূমিকা নিলেন।

দ্রাবিড়ের সঙ্গে নানা বিষয়েই আশ্চর্য মিল চেতেশ্বর পুজারার। নতুন 'দ্য ওয়াল' তিনি এখনও হয়ে উঠতে পারেননি। কিন্তু, নিঃসন্দেহে, দ্রাবিড় সৌরভের ভারতকে যে ভরসা দিত, তাই বিরাটের ভারতকে দিয়ে থাকেন পুজারা। অ্যাডিলেড টেস্ট জয়ের ক্ষেত্রেও আশ্চর্যভাবে ভারতের ভিন্ন সময়ের এই দুই তিন নম্বর ব্য়াটসম্য়ানের নাম জড়িয়ে গেল।

২০০৩ সালের অ্য়াডিলেড জয়

২০০৩ সালের অ্য়াডিলেড জয়

সেটা ছিল স্টিভ ওয়ার প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মূলত রিকি পন্টিং-এর ২৪২ রানে ভর দিয়ে ৫৫৬ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে জবাব দিয়েছিলেন দ্রাবিড় ও লক্ষ্মণ। দ্রাবিড় করেন ২৩৩, লক্ষ্মণ ১৪৮। ভারত অস্ট্রেলিয়ার থেকে ৩৩ পানে পিছিয়ে শেষ করে। কিন্তচু দ্বিতীয় ইনিংসে আগরকার (৪১-৬)-এর দাপটে অস্ট্েলিয়া ১৯৬ রানেই গুটিয়ে গিয়েছিল। ফের একবার ৭২ রানের ইনিংস খেলে ভারতকে ম্য়াচ জিতিয়েছিলেন দ্রাবিড়। তিনিই হন ম্য়াচের সেরা।

২০১৮ সালের অ্য়াডিলেড জয়

২০১৮ সালের অ্য়াডিলেড জয়

২০১৮ সালের জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন আরও এক তিন নম্বর ব্য়াটসম্য়ান চেতেশ্বর পুজারা। কঠিন উইকেটে ধৈর্যশীল ব্যাট করে প্রথম ইনিংসে তাঁর ১২৩ রানের জন্যই ভারত ২৫০ রান তুলেছিল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে ফের পুজারা ৭১ করেন। সঙ্গে ছিল রাহানের ৭০ রান। সবমিলিয়ে ৩০৭ রান তুলে ভারত ৩২৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। অস্ট্রেলিয়া ২৯১-এর বেশি এগোতে পারেনি।

আশ্চর্য সমাপতন

দ্রাবিড় ও পুজারার মধ্যে আশ্চর্য সমাপতনও লক্ষ্য করা গিয়েছে। ভারতের দুই ভিন্ন সময়ের দুই তিন নম্বর ব্যাটই ৩০০০ টেস্ট রানে পৌঁছেছিলেন ৬৭ ইনিংসে। ৪০০০ রানে দুজনেই পৌঁছেছেন ৮৪ ইনিংসে। আর সদ্য-সমাপ্ত অ্যাডিলেড টেস্টেই ১০৮তম ইনিংসে ৫০০০ টেস্ট রানের মাইলফলকে পৌঁছেছেন পুজারা। আশ্চর্যজনকভাবে দ্রাবিড়ও ৫০০০ রান করেছিলেন ১০৮ ইনিংসেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 10, 2018, 12:40 [IST]
Other articles published on Dec 10, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+