
ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন
শুক্রবার ভারতীয় সময় ১০.৩০ মিনিট থেকে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখা যাবে। তিন ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি সাউদাম্পটনে হতে চলেছে।

কাদের দিকে নজর থাকবে
ইংল্যান্ড ক্রিকেটাররা এই নিয়ে করোনা পরবর্তী সময়ে চারটি সিরিজ খেলে ফেললেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও টি-২০। সেখানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া আজ থেকে ক্রিকেটে ফিরছে। তাই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চদের উপর নজর থাকবে। নজরে থাকবেন আইপিএল নিলামে এবছর সবচেয়ে বেশি দাম পাওয়া প্যাট কামিন্স। ইংল্য়ান্ড দলে অন্যদিকে কেকেআরের ইয়ন মর্গ্যান-টম ব্যান্টনদের দিকে নজর থাকবে।

আইএপিএলের আগে নিজেদের পরখ করতে নিতে চাইবেন ক্রিকেটাররা
স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চরা আইপিএলে খেলতে আসার আগে তিন ম্যাচের এই টি-২০ সিরিজ দিয়েই নিজেদের পরখ করে নিতে চাইবেন। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটার কবে আইপিএলে আসবেন
প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুই দেশের মধ্যে এই সিরিজ চলবে। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাবেন।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০: করোনাকে নো কেয়ার! দুবাইয়ের সৈকতে কিংস ইলেভেন ও সানরাইজার্স

















