প্রথম একাদশ নিয়ে সমস্যায় অস্ট্রেলিয়া! সম্মান রক্ষার লড়াইয়ের আগে উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিডনি টেস্টে হার মানে প্রথম ভারতীয় দল হিসেবে বিরাট-বাহিনী টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়ার মাটিতে। সম্মান রক্ষার এই লড়াইয়ের আগে এই টেস্টের প্রথম একাদশ বাছাই নিয়ে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। প্রশ্ন রয়েছে অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শকে নিয়ে। উত্তর মিলছে না পিটার হ্য়ান্ডসকম্বকে খেলানো হবে কিনা তা নিয়েও। এই অবস্থায় অধিনায়ক টিম পেইন বলেছেন এসসিজি পিচ চূড়ান্ত পরিদর্শনের পরই প্রথম একাদশ ঠিক করবেন তাঁরা।

মেলবোর্নে ২-১ ফলে পিছিয়ে গিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি জেতার সম্ভাবনা হাতছাড়া হয়েছে। এখন যেনতেন প্রকারে সিডনি টেস্টে ভারতকে হারিয়ে সিরিজ জয় রুখতে চাইছে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম একাদশ নিয়ে শেষ টেস্টের আগে তারা পড়েছে মহা সমস্যায়। যার মূলে রয়েছেন ফিঞ্চ ও মার্শ।

চলতি সিরিজে ৬ ইনিংসে ফিঞ্চ করেছেন মাত্র ৯৭। সর্বোচ্চ, পার্থ টেস্টে প্রথম ইনিংসে ৫০। ভাবনা রযেছে তাঁকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দেওয়া নিয়ে। শেষ টেস্টের দলে নেওয়া হয়েছে মার্নুস লাবুসচাগ্নে-কে। তাঁকে খেলানোর ভাবনাও রয়েছে অজি টিম ম্যানেজমেন্টের মাথায়।

আবার প্রশ্ন রয়েছে মিচেল মার্শ না পিটার হ্যান্ডসকম্ব, কাকে খেলানো হবে তা নিয়েও। প্রথম দুই টেস্টে ব্যর্থ হওয়ার পর এমসিজিতে হ্যান্ডসকম্বকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছিল মার্শকে। তিনি দুই ইনিংসে ষথাক্রমে ৯ ও ১০ করেছেন। তার উপর সিডনি পিচ স্পিন সহায়ক হওয়ায় ভারত দুই স্পিনারে খেলতে পারে। হ্য়ান্ডসকম্ব এই অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্য়ানদের মধ্যে স্পিনের বিরুদ্ধে অন্যতম সেরা।

অধিনায়ক পেইন জানিয়েছেন, দত ২-১ দিন ধরেই প্রথম একাদশ নিয়ে তাঁদের আলোচনা চলছে। দলে ভারসাম্য রাখার উপরেই জোর দেওয়া হচ্ছে। তবে, বুধবার রাতে এসসিজির পিচ চুড়ান্ত পরিদর্শনের পরই তাঁরা দল ঠিক করবেন। যদি মনে হয় ভারত দুই স্পিনারে খেলবে, সেক্ষেত্রে দলে অবশ্যই ফিরতে চলেছেন হ্যান্ডসকম্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 2, 2019, 13:01 [IST]
Other articles published on Jan 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+