
মেলবোর্নে শতরান কিংবা দ্বিশতরান
অ্যাডিলেড ও পার্থ-এর দুটি ইনিংস তাঁকে প্রয়োজীয় আত্মবিশ্বাস ও ছন্দ দিয়েছে বলে জানিয়েছেন রাহানে। এতটাই আত্মবিশ্বাসী তিনি যে বলে দিয়েছেন মেলবোর্ন টেস্টেই আসতে চলেছে তিন অঙ্কের রান। সেটা শতরান হে পারে, এমনকী দ্বিশতরানও হতে পারে।

বক্সিং ডে টেস্ট প্রসঙ্গে
রাহানে জানিয়েছেন বক্সিং ডে টেস্টের গুরুত্ব তাঁরা জানেন। আর এই ঐতিহ্যের অংশ হতে পেরে তাঁরা অত্যন্ত খুশি। বিশেষ করে সিরিজের ফল ১-১ থাকায় এই টেস্টের গুরুত্ব আরও বেড়েছে। তবে পার্থ টেস্টেও তাঁদের জয়ের সুযোগ ছিল বলে দাবি করেছেন ভারতের সহঅধিনায়ক। তবে পিছনের দিকে না তাকিয়ে আগামী ২৬ তারিখ থেকে শুরু হওয়া টেস্টেই সেরাটা দেওয়ার পক্ষপাতি তিনি।

বোলারদের সমর্থনে এগোতে হবে ব্যাটস্য়ানদের
ভারত দক্ষিণ আফ্রিকায় ১-২ ফলে সিরিজ হেরেছিল, ইংল্যান্ডে ১-৪ ফলে। দুই সফরেই মূলত ব্যাটিং ব্যর্থতাই সিরিজ হারের কারণ ছিল। রাহানে সাফ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকেই ভারল পারফর্ম করছেন দলের বোলাররা। কিন্তু সিরিজ জিততে গেলে শুধু বোলারদের উপর নির্ভর করলে চলবে না। বোলারদের লড়াই করার জায়গা করে দিতে এগিয়ে আসতে হবে ব্যাটিং ইউনিটকেও।

সেশন ধরে এগোতে হবে
রাহানে জানিয়েছেন হেরে যাওয়া সিরিজ গুলিতে তাঁরা কিছু ভাল ক্রিকেট খেলেছেন ঠিকই, কিন্তু প্রতিটি সেশনেই সেই ভাল খেলা ধরে রাখতে হবে। অতীত অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন, এক সেশনই পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। তাই বাকি দুটি টেস্টে সেশন ধরে ধরে জেতার চেষ্টা করবে ভারত, এমনটাই জানিয়েছেন সহঅধিনায়ক।

প্রতি আক্রমনই রাহানের অস্ত্র
রাহানে জানিয়েছেন তিনি আক্রমণাত্বক ব্যাটসম্য়ান। কাজেই প্রতিপক্ষ শিবির আক্রমণ করলে তাদের দিকে পাল্টা আক্রমণ ফিরিয়ে দেওয়ার চেষ্টাই তিনি করেন। তিনি জানিয়েছেন, ৪ বা ৫ নম্বরে ব্যাট করলে অনেক সময়ই আগামী কয়েক ওভারে কী হতে পারে তা মাথায় ভেবে নিতে হয়। এই কয়েক ধাপ এগিয়ে ভাবনার ফলেই তিনি প্রতিআক্রমণ করতে পারেন।


Click it and Unblock the Notifications




















