লিয়ন এবং স্টার্কের তীব্র সমালোচনা পন্টিং-এর মুখে! প্রশ্ন তুললেন দলের মানসিকতা নিয়েই

সিডনি টেস্টে বৃষ্টি অনেকটা সময় নষ্ট করে দিলেও, অস্ট্রেলিয়া এখনও এই টেস্টে হারের মুখে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে নাথান লিয়ন ও মিচেল স্টার্কের তাব্র সমালোচনা করলেন রিকি পন্টিং। তবে শুধু এই দুজনই নয়, সামগ্রিকভাবে অজি দলের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তাঁর মতে ব্য়াটিং-এর সময় দলের মধ্যে যথেষ্ট মরিয়াভাব দেখা যাচ্ছে না।

সিডনি টেস্টের চতুর্থ দিনে ২৩৬/৬ স্কোরে ব্যাট করতে নেমে একটা সময় অস্ট্রেলিয়া ২৫৮/৯ হয়ে গিয়েছিল। সাধারণত লোয়ার অর্ডারে ভাল প্রতিরোধ গড়ে থাকেন নাথান লিয়ন। কিন্তু এদিন তিনি মাত্র ৫ বল টিকেছেন। রাউন্ড দ্য উইকেট থেকে ফুলটস ডেলিভারি করেছিসলেন কুলদীপ। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন লিয়ন। বল তাঁর সামনের পায়ের জুতোয় লাগে। আম্পায়ার ইয়ান গোল্ড আউট দিয়েছিলেন। কিন্তু পরে রিপ্লে দেখে সেই আউট নিয়ে প্রশ্ন উঠেছে।

আম্পায়ার ইয়ান গোল্ড আঙুল তুলতেই বেরিয়ে যান লিয়ন। অস্ট্রেলিয়ার হাতে তখনও ২টি রিভিউ ছিল। কিন্তু বিস্ময়করভাবে নাথান লিয়ন ও ননস্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা স্টার্ক নিজেদের মধ্যে ডিআরএস-এর সাহায্য নেওয়ার কথা আলোচনা পর্যন্ত করেননি। তিনি আউট ছিলেন কি ছিলেন না পরের প্রশ্ন, কিন্তু তা যাচাই করার সুযোগ তাদের হাতে ছিল। সেই সুযোগকে কাজে না লাগানোতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং।

চ্যানেল সেভেনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি সেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লিয়নের আউট থেকেই অস্ট্রেলিয়া দলের বর্তমান মনোবাব স্পষ্ট হয়ে গিয়েছে। জেতার জন্য দলে সামান্য মরিয়াভাবও নেই বলে তিনি অভিযোগ করেছেন। লিয়ন তো বটেই ছাড় পন্টিং-এর রুষ্ট ননস্ট্রাইকার প্রান্তে থাকা স্টার্কও কিছু না বলাতে।

স্টার্ককে দেখে তাঁর মনে হয়েছে, তিনি হয়তো ভাবছিলেন এটা লিয়নের বিষয়, তাই এর মধ্যে জড়াবো না। পন্টিং বলেন, কিন্তু ২২ গজে একসঙ্গে ব্য়াট করার সময় ব্য়ক্তি নয়, জুটি হিসেবে খেলতে হয়। এক পার্টনারের অপরকে রক্ষা করার জন্য সবরকম চেষ্টা করা উচিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 6, 2019, 14:36 [IST]
Other articles published on Jan 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+