
'দ্য ওয়াল'-এর রেকর্ড
এখনও পর্যন্ত বিদেশের মাটিতে টেস্টে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রান করার রেকর্ডের মালিক রাহুল দ্রাবিড়। ২০০২ সালে বিদেশের মাটিতে টেস্টে মোট ১১৩৭ রান করেছিলেন রাহুল।

বাকি মাত্র ৮২
কোহলি ২০১৮ সালটা শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় ৩ টেস্টে ৪৭.৬৭ গড়ে ২৮৬ রান করে। সেঞ্চুরুয়নে একটি শতরানও ছিল। ইংল্যান্ডেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। ৫ টেস্টে প্রায় ৫৮ গড় নিয়ে করেন ৫৯৩ রান। পার্থ টেস্টের পর সব মিলিয়ে ২০১৮ সালে তিনি বিদেশে ১০ টেস্টে ১০৫৫ রান করেছেন। অর্থাত মেলবোর্নে ৮২ রান করলেই ভেঙে যাবে রাহুল দ্রাবিড়ের রেকর্ড।

দ্রাবিড় কার রেকর্ড ভেঙেছিলেন?
২০০২ সালে রাহুল দ্রাবিড় ভেঙেছিলেন মোহিন্দর অমরনাথের রেকর্ড। ভারতীয় ক্রিকেটের সোনার বছর, ১৯৮৩ সালে অমরনাথ বিদেশের মাটিতে ১০৬৫ রান করেছিলেন।


Click it and Unblock the Notifications




















