আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব

একদিকে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়া। অন্যদিকে সে তুলনায় ক্রিকেট বিশ্বে অঙ্কুরোদগম হওয়া আফগানিস্তান। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এই দুই দলের প্রতিদ্বন্দ্বীতা দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

কারণ, ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অজিদের কড়া টক্কর দিলেও দিতে পারে আফগানিস্তান। সে দলে মিস্ট্রি স্পিনার রশিদ খান, মুজিব-উর-রহমান, অল-রাউন্ডার মহম্মদ নবির মতো উপস্থিতি খেলায় পার্থক্য গড়ে দিতে পারে বলেই অনুমান। আবার আফগানিস্তানকে জায়ান্ট কিলারও ধরছেন কেউ কেউ। আইপিএলে যেভাবে তাবড় ব্যাটসম্যানদের এক কথায় নাচিয়েছেন রশিদ, তাতে শনিবারও কিছু একটা অঘটন ঘটে গেলে অবাক হবেন না ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ।

অন্যদিকে, টানা এক বছরের ব্যাড-প্যাচ কাটিয়ে চলতি বছরেই ছন্দে ফেরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দেখিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারে কয়। বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ওই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেন। একই শাস্তি পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আইপিএলে যা ব্যাটিং করেছেন, তাতে যে কোনো তাবড় বোলার ভয় পাবে। এই দুই ব্যাটসম্যানের দিন থাকলে যে কোনো টিমই বিপদে পড়তে বাধ্য।

শনিবার ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। দিন রাতের এই ম্যাচে যে দল আগে ব্যাট করবে, তারা সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে। তাই টস এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে বলেই দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের।

যদিও কোনো ফ্যাক্টর নয়, আফগানিস্তানকে লড়েই হারাতে বদ্ধপরিকর অ্যারন ফিঞ্চ নেতৃত্বাধীন অজি টিম। অনুশীলনেও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে সেই মরিয়া ভাব চোখে পড়েছে। বিশ্বকাপের সবচেয়ে সফল দল এবারও যে খালি হাতে ফিরতে চায় না, তা খেলোয়াড়দের শরীরী ভাষাতেই স্পষ্ট। অন্যদিকে বিনা যুদ্ধে সূচ সমান জমি দিতেও নারাজ আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে চার্জড-আপ হয়ে রয়েছে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আফগানিস্তান : গুলবাদিন নাইব (অধিনায়ক), মহম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), হাজরাতুল্লাহ জাজাই, রেহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, আজগর আফগান, মহম্মদ নবি, রশিদ খান, দৌলত জারদান, হামিদ হাসান, মুজিব-উর-রহমান।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, উসমান খোওয়াজা, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কমিন্স, জেসন বেহরেনড্রফ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 31, 2019, 21:13 [IST]
Other articles published on May 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+