সুইমিং পুলে ধোনি-হার্দিকের সঙ্গে 'বেবি শার্ক' জিভা

সেলিব্রিটি কিড 'জিভা ধোনি'-র মজার কাণ্ডকারখানা। ধোনি ও হার্দিকের সঙ্গে পুল সেশনে জিভা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই দৃশ্য।

ক্রিকেট থেকে এখন অনেক দূরে ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজের সময় ভারতীয় দল থেকে ছুটি চেয়ে নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এরপর দেশের সেনার কাজে কাশ্মীরে পোস্টিং নেন ধোনি। সেনাবাহিনীতে দিন পনেরো কঠোর ট্রেনিং সেরে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ফের নিজের ব্যস্ত সিডিউলে ফিরেছেন। সেনাবাহিনী থেকে ফিরে এখন একের পর এক বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত মাহি। এক বিজ্ঞাপনের শুটিংয়ে তাঁকে প্রথমবারের জন্য রাজনৈতিক নেতার চরিত্রেও দেখা গিয়েছে। অন্যদিকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই তিনি। তাঁর শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে মেয়ে জিভার সঙ্গে কিছুটা সময় কাটালেন মাহি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা এক কোলাজে দেখা গিয়েছে,পুল সেশনে ধোনির সঙ্গে মজার খেলার মজেছেন জিভা।'বেবি শার্ক'-সেজে বাবার সঙ্গে জলে নেমে দুষ্টুমি জিভার। ধোনি ছাড়া জলে তাঁর খেলার আরেক সঙ্গী ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। সোশ্যাল জগতে ইতিমধ্যেই জিভার এই ছবিতে ৩ লক্ষের বেশি লাইক পড়েছে।

View this post on Instagram

Baby shark !!!

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 12, 2019, 11:36 [IST]
Other articles published on Sep 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+