২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বেল না পড়ার ঘটনাগুলো মনে আছে? ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বুমরাহের বল ওয়ার্নারের স্টাম্প ছুঁলেও বেল না পড়ায় আউট হওয়া থেকে বেঁচে যান অজি ওপেনার! এক বার নয় বিশ্বকাপে বার পাঁচেক এমন দৃশ্য দেখা গিয়েছিল। এবার এই সমস্যা সমধানে ক্রিকেট ফ্যানেদের কাছে সমাধানসূত্রে চাইলেন সচিন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট সচিনের নজরে আসে।ভিডিওতে দেখা যাচ্ছে,ব্যাটসম্যান বোলারের ডেলিভারি মিস করলে তা স্টাম্পে এসে লাগে। ঘটনাচক্রে তিন স্টাম্পের মাঝের দুই বেলের একটি নড়লেও অন্যটি নড়েনি।
যেটি নড়েছে সেটি মুহূর্তের জন্য শূন্যে থেকে সরাসরি বেল রাখার জন্য স্টাম্পের খাঁজটির উপর গিয়ে আটকে যায়। ক্রিকেটের এই কাণ্ডই সচিনকে অবাক করেছে। বেলটি মাটিতে না পড়ার কারণে এক্ষেত্রে আম্পায়ার আউট দিতে পারেননি।
বিশ্বকাপেও একাধিক বার বল স্টাম্প ছুঁতে বেল নড়লেও তা মাটিতে না পড়ার কারণে আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দিতে পারেননি।ক্রিকেট বিশ্বে এই ঘটনা বারবার হওয়ায়, অনেকেই আইসিসি'কে এই নিয়ে নিয়ম পরিবর্তন করতেও অনুরোধ জুড়েছেন। আদৌ এটি আউট, না নট আউট? ভিডিও পোস্ট করে এবার নেটিজেনদের কাছে সেই মতামত চাইলেন সচিন।
A friend shared this video with me.
— Sachin Tendulkar (@sachin_rt) July 24, 2019
Found it very unusual!
What would your decision be if you were the umpire? 🤔 pic.twitter.com/tJCtykEDL9