ভারতের মাটিতে টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের, নেতা শাকিব

চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছে বাংলাদেশ। বিরাট কোহলি বাহিনীর বিরুদ্ধে শুরুতে টি-টোয়েন্টি খেলবেন টাইগার্সরা। সেই সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ।

কবে খেলা

কবে খেলা

৩, ৭ ও ১১ নভেম্বর যথাক্রমে দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম), সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম ও নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

নেতা শাকিব, ফিরলেন তামিম-সানি

নেতা শাকিব, ফিরলেন তামিম-সানি

শক্তিশালী ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত ১৬ জনের দলের নেতা বাছা হয়েছে অভিজ্ঞ শাকিব আল হাসানকে। দলে ফেরানো হয়েছে বোলার আরাফাত সানি, ব্যাটসম্য়ান তামিম ইকবাল ও আল-আমিন হোসেনকে।

বাংলাদেশের দল

বাংলাদেশের দল

শাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মহম্মদুল্লা, মহম্মদ নইম, আফিফ হোসেন, আরাফত সানি, মহম্মদ সইফুদ্দিন, আমিনুল ইসলাম, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শাফিউল ইসলাম।

আমন্ত্রিত মোদী-হাসিনা

আমন্ত্রিত মোদী-হাসিনা

কলকাতায় ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক টেস্ট উপলক্ষ্যে দুই রাষ্ট্র নেতা নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। যদিও এ ব্যাপারে দুই তরফ থেকে কোনও উত্তর আসেনি বলেই জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 18, 2019, 10:00 [IST]
Other articles published on Oct 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+