বাংলাদেশকে কড়া টক্কর আফগানদের, ২৬২ তুললেন টাইগার্সরা

ধারে-ভারে এগিয়ে থাকলেও অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে ২৬২ রানের বেশি তুলতে পারল না বাংলাদেশ। ম্যাচ জিততে টাইগার্সদের বোলিং আপ টু দ্য মার্ক না হওয়া প্রয়োজন। অন্যথায়, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি সম্বলিত ভারতীয় বোলিং লাইন-আপে কম্পন ধরানো মহম্মদ নবিরা নয়তো এই ম্যাচে অঘটন ঘটিয়েই ফেলতে পারেন।

গত শনিবার সাউদাম্পটনের রোজ বোলে ভারতের বিরুদ্ধে দারুণ লড়াই দিয়েছিলেন আফগানরা। আজ সেই মাঠেই টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার জন্য আমন্ত্রণ করেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। স্যাঁতস্যাঁতে ও মেঘলা পরিবেশে ২৩ রানের মাথায় মারমুখী মেজাজে থাকা ওপেনার লিটন দাসকে (১৬) হারান টাইগার্সরা।

এরপর বাংলাদেশের অন্য ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে ৫৯ রানের পার্টনারশিপ হয়। ৩৬ রান কহরে আউট হন তামিম। ৫১ করেন সাকিব। আউট হওয়ার আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে ৬১ রান তোলেন এই মুহূর্তে ইংল্যান্ড বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। আফগানদের বিরুদ্ধে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকার (৩)। এরপর মুশফিকুরকে কিছুটা সঙ্গ দেন মহম্মদুল্লাহ (২৭) ও মোসাদ্দেক হুসেন (৩৫)। ৮৭ বলে ৮৩ রান করে আউট হন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম।

আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল স্পিনার মুজিব উর রহমান নিয়েছেন ৩ উইকেট। ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক গুলবাদিন নাইব। ১টি করে উইকেট নিয়েছেন দৌলত জার্দান ও মহম্মদ নবি। ম্যাচ জিততে আফগানিস্তানকে ৫০ ওভারে ২৬৩ রান তুলতে হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 24, 2019, 19:11 [IST]
Other articles published on Jun 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+