
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশে। ইন্দোরের এই পিচে প্রচুর রান ওঠার কথা। তাই টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বলে জানালেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক।
আগের থেকে অনেক বেশি শক্তিশালী বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা ক্রীড়াপ্রেমীদের। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে দুই দল। অচেনা এই ফর্ম্যাটে খেলতে নামার আগে দুই দলই চাইবে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকতে।
ইন্দোরের পিচের দিকে তাকিয়ে তিন পেসারে খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। দলে রয়েছেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব। স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারে। অন্যদিকে বাংলাদেশের বল ভরসা মোমিনুল হক, মুশফিকুর রহিম ও মহম্মদুল্লাদের অভিজ্ঞতা।
ভারতের প্রথম একাদশ : মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা।
Here's the Playing XI of both sides #INDvBAN pic.twitter.com/xE2l78Rcin
— BCCI (@BCCI) November 14, 2019
বাংলাদেশের প্রথম একাদশ : ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মহম্মদ মিঠুন, মোমিনুল ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মহম্মদুল্লা, লিটন দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসেন।