
সাকিব বনাম মালিঙ্গা
ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করা সাকিব আল হাসান এখনও পর্যন্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও সাকিব বাংলাদেশের ট্রাম কার্ড হতে পারেন। বাঁ-হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে শ্রীলঙ্কার অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা চ্যালেঞ্জার হয়ে উঠতে পারেন। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়া মালিঙ্গা এই ম্যাচে জ্বলে উঠবেন কী?

মুশফিকুর রহিম বনাম নুয়ান প্রদীপ
সাকিব আল হাসানের পাশাপাশি এই বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তাঁকে আটকানোর দায়িত্ব আফগানিস্তান ম্যাচের হিরো নুয়ান প্রদীপের উপর দিতে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

দিমুথ করুণারত্নে বনাম মাশরাফি মোর্তোজা
এখন শ্রীলঙ্কার দুর্বল ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ অধিনায়ক দিমুথ করুণাত্নের চ্যালেঞ্জার হতে পারেন তাঁর কাউন্টার পার্ট মাশরাফি মোর্তোজা।

কুশল পেরেরা বনাম মুস্তাফিজুর রহমান
আফগানিস্তানের বিরুদ্ধে ৭৮ রান করা কুশল পেরেরাকে তাড়াতাড়ি ফেরাতে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ট্রাম-কার্ড হতে পারেন বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।


Click it and Unblock the Notifications



















